অত্যাধুনিক আব্রামস ট্যাংক এখন ইউক্রেনের হাতে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ এএম

যুক্তরাষ্ট্রের দেয়া প্রতিশ্রুতি মোতাবেক ইউক্রেনে পৌঁছেছে অত্যাধুনিক আব্রামস ট্যাংকের প্রথম চালান। 

সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, মার্কিন আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে। এখন ইউক্রেনের বিগ্রেডগুলোকে আরও শক্তিশালী করার প্রস্তুতি চলছে। প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ এক কাজ পর্যবেক্ষণ করছেন। 

এদিকে প্রতিশ্রুতি রক্ষা করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। 

তিনি আরও বলেন, সরবরাহ বাড়াতে নতুন চুক্তির জন্য কাজ করছে কিয়েভ। জানুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক সরবরাহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এগুলো দিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ট্যাংক ব্যাটালিয়ন তৈরি করতে পারবে।

এর আগে যুক্তরাষ্ট্র-জার্মানি ছাড়াও বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশ কিয়েভকে ট্যাংক সরবরাহ করতে না চাইলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসে।

তবে রাশিয়া বলছে, এসব ট্যাংক যুদ্ধ-পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না বরং ইউক্রেনের জনগণের দুর্ভোগ বাড়াবে। সংঘাত আরও দীর্ঘ হবে। 

আরবিএস  
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর