মোংলায় জাহাজের নিচে পর্যবেক্ষণে নেমে গ্রিজার নিখোঁজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ পিএম

মোংলার পশুর নদীতে গ্যাসবাহী একটি জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে এক গ্রিজার (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে কোস্টগার্ড। 

মঙ্গলবার রাত ১০টার দিকে ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ গ্রিজারের নাম মো. জাবের আহমেদ। তিনি সিলেটের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার তুরন মিয়ার ছেলে। জাবের ২০২২ সালের এক জুলাই থেকে ওই জাহাজের গ্রিজার হিসেবে কর্মরত আছেন। 

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির বলেন, মোংলার শিল্প এলাকায় অবস্থিত এলপিজি সংরক্ষণ ও বিপণনকারী প্রতিষ্ঠান ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে এলপিজি লোড করতে আসে প্রতিষ্ঠানের নিজস্ব জাহাজ 'এমটি ডেলটা-১' জাহাজ।  

ওই  জাহাজটির নিচে নেমে সার্বিক অবস্থা পর্যবেক্ষণের সময় নিখোঁজ হন তিনি। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলেও জানান মুনতাসির। 

একাত্তর/এসি
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছেন।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর