আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হবে মুজিবনগর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পিএম

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠনের উপজেলা মেহেরপুরের মুজিবনগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার প্রস্তুতি চলছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত এই জায়গাটি পর্যটনের জন্যে অপার সম্ভাবনাময়। 

মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে ১৯৮৬ সালে মেহেরপুরে নির্মাণ হয় মুজিবনগর স্মৃতিসৌধ। বাংলাদেশের প্রথম সরকার যেখানে শপথ নিয়েছিলো এরইমধ্যে সেখানে নির্মাণ হয়েছে, মুক্তিযুদ্ধের স্মারক ম্যুরাল। 

এছাড়াও মুজিবনগর স্মৃতিসৌধ কমপ্লেক্সের বিশাল মানচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে যুদ্ধের নয় মাসের প্রতিটি দৃশ্য। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণসহ নানা দৃশ্যের পাশাপাশি ৩০ লাখ শহিদের চিহ্ন পাথর দিয়ে খোদাই করা রয়েছে। 

দর্শনার্থীরা বলছেন, পুরো কমপ্লেক্সটাই মুক্তিযুদ্ধের সাক্ষী। যেখানে নতুন প্রজন্ম জানতে পারবে স্বাধীনতার জন্য মানুষের আত্মত্যাগের কথা। 

তবে মুজিবনগরের ছাড়াও জেলার পর্যটনের বিকাশে ইংরেজ আমলের নীলচাষের স্মৃতি জড়িত গাংনীর ভাটপাড়া ও আমঝুপি নীলকুঠি সংরক্ষণের দাবি তোলেন এলাকার মানুষ।

মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সকে ঘিরে নতুন প্রকল্প হাতে নিয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। যার ফলে নতুন প্রজন্ম জানতে পারবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ইমেজ- একাত্তর।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে আধুনিকতার ছোঁয়া থাকবে এবং আধুনিক উপায়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে আমরা নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে পারি। 

মেহেরপুরের মুজিবনগরে ১৯৭১ সালের ১০ই এপ্রিল এখানেই গঠন হয়েছিলো প্রথম অস্থায়ী সরকার।

একাত্তর/আরবিএস   

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর