মগবাজারের বিস্ফোরণস্থল থেকে গ্যাস বের হচ্ছে

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১০:৪২ এএম

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের স্থান থেকে গ্যাস বের হচ্ছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইউনুস আলী একাত্তর অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৪ জুলাই) ঘটনাস্থল থেকে তিনি বলেন, আমরা সকাল থেকেই এখানে আছি। আট-নয়টি ইউনিট পরিস্থিতি পর্যালোচনা করে গেছে। আমরা এখন একটা ইউনিট ঘটনাস্থলে আছি।

ঘটনাস্থল থেকে গ্যাস জাতীয় কিছু বের হচ্ছে উল্লেখ করে ইউনুস আলী বলেন, ঘটনাস্থলে হাত দিলে ঠাণ্ডা অনুভব হচ্ছে। এছাড়া টিস্যু জাতীয় কিছু ধরলেও ভিজে যাচ্ছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এখানে গ্যাস জাতীয় কিছুর উপস্থিতি রয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে স্টেশন অফিসার জানান, তদন্ত কমিটি কাজ করছে। বিস্তারিত খোঁজ করা হচ্ছে। আসল ঘটনা উদঘটনের চেষ্টা চলছে।

আরও পড়ুন: খুলনা বিভাগে করোনায় রেকর্ড মৃত্যু

এর আগে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিস্ফোরণে বিধ্বস্ত ভবন এবং এর দুই পাশের ভবনে তিতাসের কোনো গ্যাস-সংযোগ নেই। ফায়ার সার্ভিস ভবনে যে গ্যাসলাইনের অস্তিত্ব পেয়েছিল, সেটি অচল বলেও দাবি করেছিলেন তিনি।

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারে তিনতলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন ভবনটির আশপাশের শতাধিক মানুষ। এ ঘটনায় আহত পাঁচজন এখনো হাসপাতাল চিকিৎসাধীন। বিস্ফোরণের ঘটনায় ২৯ জুন মামলা করে রমনা থানার পুলিশ।


একাত্তর/আরএ

কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
দেশের অন্যতম জনপ্রিয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনকারী এবং বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর