রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম

রাজধানীর মালিবাগে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে আটটার দিকে মালিবাগের মগবাজার ওয়ারলেস গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. আব্দুল লতিফ (৫৮) নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।

নিহতের ছেলে জানান, তার বাবা আব্দুল লতিফ সকালে হাঁটতে বের হলে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, আব্দুল লতিফ একজন ডায়াবেটিস রোগী ছিলেন। তিনি প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন। ওয়ারলেস গেটে এলাকায় রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১টা ২৩মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একাত্তর/পিএজে
রাজধানী ঢাকায় শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা হয়ে আছে। ভোর থেকেই শুরু হয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। টানা চার দিনের তীব্র দাবদাহ ও অস্বস্তিকর গরমের পর এই বৃষ্টি স্বস্তি আনলেও...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর