ভাতিজার শাবলের আঘাতে চাচা খুন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাতিজার শাবলের আঘাতে চাচা খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন (৭০) সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। আহত হয়েছেন মোসলেমের ভাই শামসুল হক (৫৫) ও মফিদুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন-ধরে চরকুশাবাড়ি গ্রামের সেকেন্দার আলীর তিন ছেলের সাথে তার ভাতিজা মো. জালাল উদ্দিনের (৩৫) জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শনিবার ভোরে নিহত মোসলেম উদ্দিনের দুই ভাই শামসুল হক ও মফিদুল ইসলাম মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান।

‘সেখানে ভাতিজা জালাল উদ্দিন উপস্থিত হয়ে তাদের দুজনকে শাবল দিয়ে আঘাত করতে থাকেন। পরে তাদেরকে ফেলে রেখে জালাল বাড়ির দিকে যেতে থাকেন। পথে মোসলেম উদ্দিনের সাথে তার দেখা হয়। এতে জালাল ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে মোসলেম উদ্দিনকেও বারবার আঘাত করতে থাকেন। ঘটনাস্থলেই মোসলেম উদ্দিন মারা যান।’

স্থানীয়রা তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি পুলিশকে খবর দেন।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

একাত্তর/পিএজে
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর