নরসিংদীতে শ্রমিকের মরদেহ উদ্ধার, আটক দুই

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম

নরসিংদীর পলাশে হানিফ মিয়া (৩০) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত হানিফ মিয়া পলাশের ভাগ্যেরপাড়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। তিনি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের আবাসিক এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করতেন। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, হানিফ মিয়া শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সকালে খানেপুর গ্রামের ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার আবাসিক এলাকার রাস্তার পাশে একটি মাটির স্তুপের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদার শাহিন ও ভ্যাকুচালক আব্দুল খালেককে আটক করেছে পুলিশ। 

পলাশ থানার ওসি (তদন্ত) ইমদাদুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা ভোরে কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে দেয়া হয়। 

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

আরবিএস  
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর