মাতারবাড়ীতে আরও ১৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে জাইকা

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪৯ পিএম

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে জাপান সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা–জাইকা আরও ১৫০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ বিষয়ে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং জাপান সরকারের পক্ষে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইউয়োমা কিমিনোরি ও জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তুমোহিদে ঋণচুক্তিতে সই করেন।

প্রকল্পটির নির্মাণকাজে ইতোপূর্বে ছয় পর্যায়ে মোট ৪৩ হাজার ৭৭৫ কোটি ইয়েন ঋণ সহায়তা দিয়েছে জাইকা। গতকালের চুক্তিটি ছিল সপ্তম পর্যায়ের ঋণ নিয়ে। এ পর্যায়ে দেওয়া হচ্ছে ২১ হাজার ৭৫৫ কোটি ইয়েন বা ১৫০ কোটি ডলার।

গত ২০১৪ সাল থেকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী এলাকায় এক হাজার ২০০ মেগাওয়াটের কয়লা বিদ্যুতকেন্দ্র স্থাপনের কাজ চলছে। প্রকল্পের মোট ব্যয় ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা। এর মধ্যে ৪৩ হাজার ৯২১ কোটি টাকা ঋণ দিচ্ছে জাইকা। ছয় হাজার ৪০৬ কোটি টাকা সরকারের নিজস্ব জোগান এবং এক হাজার ৫২৮ কোটি টাকা বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বাংলাদেশ (সিপিজিসিবিএল) ব্যয় করবে।

জাইকার ঋণে সুদ নির্ধারণ করা হয়েছে বিভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন হারে। ইআরডির এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নির্মাণকাজের জন্য সুদ ধরা হয়েছে ১ দশমিক ৬০ শতাংশ, পরামর্শক সেবার জন্য শূন্য দশমিক ১০ ও শূন্য দশমিক ২ শতাংশ হারে প্রতিশ্রুতি ফি নির্ধারণ করা হয়েছে। ১০ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এ ঋণ পরিশোধ করা যাবে।

আগামী ২০২৬ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। গেল আগস্ট পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ৭৮ দশমিক ৩০ শতাংশ। আর্থিক অগ্রগতি ৬৫ দশমিক ১৪ শতাংশ।

 

একাত্তর/জো
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সুদ ও আসল মিলিয়ে ১৫৮ কোটি ৫০ লাখ ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় সোয়া ১০ শতাংশ বেশি।
দেশের ঋণ পরিশোধ ও ব্যয় মেটাতে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই। যদিও চাহিদার তুলনায় বেশ কম আদায়েরর গতি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর