উৎসে কর কমানোর আবদার বাজুসের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পিএম

দেশের ঋণ পরিশোধ ও ব্যয় মেটাতে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই। যদিও চাহিদার তুলনায় বেশ কম আদায়েরর গতি। এনবিআর আয়কর থেকে যে রাজস্ব আদায় করে তার ৮০ ভাগের বেশি আসে উৎসে কর থেকে। এই উৎসে করকে অন্যায্য দাবি করে অব্যাহতি চেয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

সংগঠনটির দাবি, স্বর্ণের মতো বিলাসী পণ্যে ৫ শতাংশ মূসক আদায় করে ভ্যাট আহরণ করে সরকারকে সহযোগিতা করছে। আর ভ্যাট-ট্যাক্স মিলে ১০ শতাংশ হওয়ায় বাজুস উৎসে করকে অন্যায্য হিসেবে উল্লেখ করে অব্যাহতি চেয়ে এনবিআর চেয়ারম্যান বরাবর একটি চিঠি পাঠিয়েছে বাজুস। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দেশের বিদ্যমান আইন অনুযায়ী স্বর্ণ কেনার সময় ৫ শতাংশ উৎসে কর ও ৫ শতাংশ ভ্যাট আরোপ করা আছে। বাজুসের দাবি, স্বর্ণ ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে ৫ শতাংশ উৎসে কর সরকারি কোষাগারে জমা দিয়ে আসছে। আবার এই একই স্বর্ণ বিক্রয়ের ক্ষেত্রে আবার ৫ শতাংশ ভ্যাট দিতে হয়। তাই উৎসে কর অন্যা হিসেবেও দাবি সংগঠনটির। যদিও উৎসে কর এবং ভ্যাট দুটির জন্য আলাদা আইন ও বিধি আছে বলে জানান এনবিআর সংশ্লিষ্টরা। এছাড়া বড়ো বিষয় হলো-স্বর্ণের মতো লাক্সারি পণ্যে ভ্যাটের অভিন্ন হার ১৫ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ বিদ্যমান রয়েছে। ভ্যাট আর উৎসে করকে একসঙ্গে মিলিয়ে ১০ শতাংশ দাবি করাটাও অযৌক্তিক বলেও জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

চিঠিতে আরও বলা হয়েছে, স্বর্ণ কেনার ক্ষেত্রে উৎসে কর এবং বিক্রির ক্ষেত্রে ভ্যাট বিদ্যমান থাকায় ক্রেতাদের স্বর্ণ বিনিময়ে উৎসাহিত না করে বিক্রিতে উৎসাহিত করা হচ্ছে। আর উৎসে কর ও ভ্যাট মিলে ১০ শতাংশ করের কারণে জুয়েলারি শিল্প বিকাশের অন্তরায় বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। আর উৎস কর মরার উপর খাড়ার ঘা হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

এছাড়া অন্যান্য দেশের তুলনায় দেশের বাজারে স্বর্ণের দাম বেশি একইসঙ্গে উৎস কর এবং ভ্যাট মিলে দশ শতাংশ হওয়ায় জুয়েলারি শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানানো হয়েছে।

আরবিএস
বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
চট্টগ্রাম কাস্টমস হাউস চলতি আগস্ট মাসে নিলামযোগ্য ৪৪২টি কনটেইনার পণ্য ই-অকশন পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে।
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর