খালেদাকে মুক্ত করতে সবাইকে নিয়ে আন্দোলনের ঘোষণা বিএনপি’র

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৮:৪৩ পিএম

এক দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার বিএনপির ফরিদপুর বিভাগীয় রোড মার্চ শুরু হয় রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে। রোডমার্চে যোগ দেন কয়েক হাজার নেতাকর্মী। 

খালেদা জিয়াকে মুক্ত করতে সকল বিরোধী দলকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়া হয় রোডমার্চ থেকে।  ফরিদপুর বিভাগীয় রোড মার্চে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বিএনপি  নেতারা সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেরি করলে উচ্চমূল্য দিয়ে বিদায় নিতে হবে ।

বেলা ১২টা থেকে শুরু হয় পথসভা। এসময় সকল জনগণকে সাথে নিয়ে খালেদা জিয়াকে মুক্তি করার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা।

নিজের বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার জানে জনপ্রিয় নেত্রী খালেদা যদি বাইরে থাকেন তাহলে তাদের এই অবৈধ সরকারের টিকে থাকার কোন সুযোগ নেই। তাই এই সরকার খালেদা জিয়াকে শুধু জেলেই দেয়নি, চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

পথসভা শেষে বৃষ্টি উপেক্ষা করেই রোডমার্চের গাড়ি বহর রওনা হয় ফরিদপুরের দিকে। এরপর শহরের রঘুনন্দনপুরে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের সাথে কেউ নেই। তাই ভোট চুরির প্রকল্প ছাড়া তাদের কোন গতি নাই। 

এসময় দলের অন্যান্য নেতারা অবৈধ সরকারের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। 

ফরিদপুর থেকে বিএনপির এই রোডমার্চ গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরে পথসভা করে। 

 

 

এআর
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর