ক্রিকেট বিশ্বে দুই চিরশত্রু ভারত বনাম পাকিস্তান লড়াই মাত্রই এক অন্যরকম উত্তেজনা, অন্যরকম রসায়ন। তার উপর সেই লড়াই যদি হয়, বিশ্বকাপের মতো মঞ্চে তাহলে তো কথাই নেই। বৃহস্পতিবার থেকে ভারতে শুরু করেছে বহুল কাঙ্ক্ষিত সেই বিশ্বকাপ ক্রিকেটের মহারণ।
এককভাবে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম আসরে খেলতে এরিমধ্যে দেশটিতে পা রেখেছে পাকিস্তান। তাঁবু গেড়েছে হায়দারাবাদে। সেখানের পাকিস্তানের ম্যাচগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। এবারের আসরে এই দুই দলের ম্যাচের দিকে তাকিয়ে আছে দুই প্রতিবেশী রাষ্ট্রের লাখো কোটি ক্রিকেটপ্রেমী।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হতে অনেক দেরি। ১৪ তারিখ দুই দল মুখোমুখি হবে। তার আগে দুই দল অন্য দলের বিরুদ্ধে খেলবে। তবে বিশ্বকাপ শুরুর আগেই আলোচনা শুরু হয়ে গিয়েছে মহারণ নিয়ে। দুই দলের প্লেয়াররা একে অপরকে নিয়ে ভাবনাচিন্তা করা শুরু করে দিয়েছে।
পাকিস্তানের বর্তমান দলটির জন্য এবারের আসর নানা কারণেই স্মরণীয় হয়ে থাকবে। সাত বছর পর তারা ভারতের মাটিতে খেলতে আসছে। ফলে অনেকের জন্যই এটি হবে প্রথম ভারত। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম প্রথমবার ভারতের মাটিতে পা রেখেছেন। মুখিয়ে আছেন দেশটির উইকেটে খেলতে।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই শুরু হবে শিরোপার জন্য ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই। বিশ্বকাপ সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্বোধনী অনুষ্ঠান না থাকলেও আসর শুরুর আগে ছিলো বিশেষ আয়োজন ক্যাপ্টেনস ডে। সেখানে এক মঞ্চে দেখা গেছে ১০ অধিনায়ককে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই অনুষ্ঠানে যোগ দিতে হায়দারাবাদ থেকে উড়ে আসেন বাবর। এসেই সবার আগে দেখা করতে গেছেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে। সোজা রোহিতের হোটেল রুমে গিয়ে হাজির বাবর। ক্রিকেট দুতিয়ালির শুরুতেই ছক্কা হাঁকালেন তিনি।
সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্টও করেছেন। সঙ্গে সঙ্গে তা নেট দুনিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিও ও ছবিতে দুজনকেই দেখা গেলো বেশ খোশ মেজাজে। বেশ কিছুটা সময় এক সাথে কাটিয়ে দু’জন একই সঙ্গে যোগ দেন আইসিসির বিশেষ আয়োজনে। সেখানেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাবর আজম।

বলেছেন ১৪ অক্টোবরের এই ম্যাচটির জন্য মুখিয়ে আছেন তিনি। এনিয়ে বাবর বলেন, অবশ্যই রোমাঞ্চিত। ১৪ অক্টোবরের আগে আমাদের আরও দুটি ম্যাচ খেলতে হবে। আমরা ম্যাচ ধরে ধরে আগাতে চাই। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় বড়। সবাই এ ম্যাচের অপেক্ষায় আছে।
প্রথমবার ভারতে খেলতে এসে কোন চাপ বোধ করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে বাবর বলেন, তেমন কোনো চাপ নেই। এখানকার কন্ডিশন পাকিস্তানের মতোই। কোনো পার্থক্য এখানে দেখছি না। বাউন্ডারি সীমানাগুলোও একই, বোলারদের জন্য ভুলের সুযোগ কম। চেষ্টা করব নিজেদের সেরাটা দেয়ার।
বিশ্বকাপ ক্রিকেটে কোন উদ্বোধনী অনুষ্ঠানই হলো না!
খেলা শুরুর আগেই সমালোচনার মুখে বিসিসিআই