শুক্রাবাদে বিদ্যুৎস্পৃষ্টে ভবনের নিরাপত্তাকর্মীর মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৯ পিএম

রাজধানীর শেরেবাংলানগর থানার শুক্রাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে বৃষ্টির জমা পানি নিষ্কাশনের জন্য মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনটির নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহত নিরাপত্তাকর্মী রাব্বি মিয়া (২৪) স্টারপাথ হোল্ডিং লিমিটেড নামে একটি ডেভলপার কোম্পানিতে চাকরি করেন। তিনি জামালপুর সদর উপজেলার লাহেরীপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে। তিনি বিবাহিত, তার পরিবার গ্রামের বাড়ি থাকেন।

সহকর্মী জুয়েল রানা জানান, ভবনের বেজমেন্টে বৃষ্টির জমা পানি নিষ্কাশনের জন্য মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন রাব্বি। পরে তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে একটায় তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি জানান, নির্মাণাধীন ভবনটির ফাউন্ডেশনের কাজ শেষ হয়েছে। তারা ওই ভবনেই থেকে ভবনটির দেখাশুনা করেন।  গতকালের বৃষ্টিতে বেজমেন্ট পানিতে ভরে যায়। তাই ওই পানি নিষ্কাশন করতে রাব্বি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

 

একাত্তর/জো
নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালায় তারা।
বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
রাজধানীর খিলগাঁও এলাকার মেরাদিয়ায় মামার ইটের আঘাতে ভাগ্নে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে মেরাদিয়া মধ্যপাড়া মামার বাসার সামনে এ ঘটনা ঘটে। 
বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বাড্ডা হোসেন মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর