কলাবাগানে ভবনের নকশা বহির্ভূত অংশ উচ্ছেদ, জরিমানা 

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:১৭ পিএম

নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালায় তারা। পাঁচটি ভবনে অভিযান চালিয়ে একটির ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করে। ভেঙে দেয়া হয় সেই ভবনসহ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ। মিটার জব্দ করে বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। 

মঙ্গলবার সকালে রাজধানীর কলাবাগানে শুরু হয় রাজউকের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অনুমোদন ও স্মারক নম্বর না থাকা, নকশার বাইরেও ভবনের অংশবিশেষ বাড়ানোসহ নানা অভিযোগে আগেই নোটিশ পাঠানো হয়েছিল এলাকাটিতে। 

তারপরও যারা রাজউকে নিজেদের নথি দেখাননি বা অবৈধভাবে বর্ধিত করার কাজ চালু রেখেছেন তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় অনিয়মের অভিযোগে একটি বাড়ির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অন্য নির্মাণাধীন ভবনের কর্মীরা অভিযানের তথ্য পেয়েই পালিয়ে যায়। 

ফলে দরজা ভেঙে ঢুকে ভাঙা হয় বর্ধিতাংশ। আরেক ভবন মালিক আবার নোটিশ পেয়েই হাইকোর্টে রিট করেছেন। সরেজমিনে দেখা যায়, হাতুড়ির আঘাতে ভেঙে পড়ছে বাড়ির একাংশ। নির্মাণাধীন ভবনে রাজউকের চলমান অভিযানেই ভবনটির অংশ ভাঙা হচ্ছে। নিজের দোষ স্বীকার করেছেন ভবন মালিকও।

রাজউকের অনুমোদিত নকশা না মানায় ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী মেজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, ভবন নির্মাণে যেসকল বাড়ির নকশায় ত্রুটি আছে তা শনাক্ত করা হবে। এমন অভিযান পুরো রাজধানীজুড়ে চলবে। 

তিনি বলেন, নির্মাণাধীন ভবনের সামনে রাজউকের অনুমোদনপত্রের একটি ব্যানার বা সাইনবোর্ড রাখতে হয়। এ ভবনে এসে আমরা তা পাইনি। ম্যানেজারের কাছে চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি। এছাড়া আমরা ভবনটির নকশা দেখতে চাই, সেটাও পাওয়া যায়নি। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, পরে আমরা দেখতে পাই যে নিয়মের বাইরে ভবনটি বর্ধিতভাবে নির্মাণ করা হয়েছে। তাই বর্ধিত অংশটি ভাঙা হয়। এ সময় ভবন ম্যানেজারকে ইমারত বিধিমালা আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।

এআরএস
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ ২৩ আসামিদের বিরুদ্ধে দুদকের করা ছয়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর