আর রোডমার্চ করবে না বিএনপি, এবার আন্দোলন ঢাকায়

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯:৫০ পিএম

সরকার পতনের আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে বৃহিস্পতিবার কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ করে বিএনপি।

রোডমার্চ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আর রোডমার্চ হবে না। পরের সব কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। ঢাকাতেই সরকারের পতন ঘটানো হবে।

বিএনপি নতুন কর্মসূচি

৭ অক্টোবর: ঢাকায় শিক্ষক সমাবেশ

৯ অক্টোবর: মহানগর ও জেলায় সমাবেশ মিছিল।

১২ অক্টোবর: ঢাকায় ছাত্র কনভেনশন।

১৪ অক্টোবর: ঢাকাসহ সারাদেশে অনশন।

১৮ অক্টোবর: ঢাকায় মহাসমাবেশ।

গত মাসে সরকার পতনের এক দফা দাবিতে টানা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। যারমধ্যে অন্যতম ছিলো রোড মার্চ।

বিএনপি বলছে, বর্তমান সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন হতে হবে। যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, গেলো ১৪ বছর ধরে অন্তত ১৯ বার সরকার পতনের একদফা আন্দোলনের কথা বলছে বিএনপি। কিন্তু অযৌক্তিক হওয়ায় কোনোবারই তাদের আন্দোলনে সাড়া দেয়নি মানুষ।তাই বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। এবারো নেতাকর্মীদের হতাশা কাটাতে দলটি সরকার পতনের কথা বলছে। তাতে ভাবনা নেই আওয়ামী লীগের।

পুরো অক্টোবর মাস রাজপথ নিজেদের দখলে রাখারও ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি গাজীপুরে এক সমাবেশে বলেন, বিএনপিকে ঢাকার কোথাও দাঁড়াতে দেয়া হবে না। বিএনপির নানা মতের ঐক্য দিয়ে সরকার পতন ঘটানো যাবে না।

কেএসএইচ
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর