মুরগি চোর থেকে ছিনতাইকারী, অতঃপর খুনি

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১০:০২ পিএম

শেরপুরের ঝিনাইগাতীতে অটোরিকশাচালক আরব আলীকে (২১) হত্যা করে তার রিকশা ছিনিয়ে নেয় খালাতো ভাই। এ ঘটনায় মামলা হলে মূলহোতাসহ তিনজন এবং অটোরিকশা কেনা-বেচায় জড়িত থাকা আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এক সময় এলাকায় হাঁস-মুরগি চুরি করতেন।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম জানান, হত্যাকারী তিনজন হলেন- ঝিনাইগাতী উপজেলার বনগাঁও পূর্বপাড়া গ্রামের শামীম মিয়া ওরফে হেদা (২৫), জুলগাঁও কোয়ারি রোড গ্রামের হামিদ ওরফে সোজা (২৪) এবং বনগাঁও চকপাড়া গ্রামের সোহেল রানা (২৫)।

ছিনতাই অটোরিকশাসহ অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিরা হলেন- শেরপুর সদর উপজেলার পৌরসভার নবীনগর মহল্লার বাবুল মিয়া (৩৫), ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও কোয়ারি রোড গ্রামের আবেদ আলী ওরফে ফকির (৩৭), শেরপুর পৌরসভার ঢাকলহাটি মহল্লার জাহিদ হাসান (২২) এবং নাগপাড়া মহল্লার ফরহাদ আলী (২২)।

পুলিশ সুপার মোনালিসা জানান, ৩০ সেপ্টেম্বর রাতে ঝিনাইগাতীর বনগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আরব আলী অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সোমবার সকালে উপজেলার রাংটিয়া দেওয়ান পাড়া গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় প্রথমেই নিহতের খালাতো ভাই শামিম মিয়াকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন অটোরিকশা কেনা-বেচার সাথে জড়িত আরও চারজনের তথ্য দিলে তাদেরও গ্রেপ্তার করে পুলিশ। সাত আসামিকেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর