পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তজুড়ে নিশ্ছিদ্র নজরদারি বিজিবির

আপডেট : ১৯ জুন ২০২৬, ০১:৩৯ পিএম

ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ২৪ ঘণ্টা চলছে বিশেষ টহল। মানবপাচারকারী সদস্যদের যোগসাজশে এ ধরনের পুশইনের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে পুশইনের চেষ্টা ঠেকাতে বিজিবির সাথে কাজ করছে আনসার সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা।

ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা জেলা শেরপুর। জেলার তিনটি উপজেলা শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে মোট ৪২ কিলোমিটার স্থল ও জল সীমান্ত রয়েছে। ইতোমধ্যে একটি ব্যর্থ পুশইন চেষ্টা ও পার্শ্ববর্তী জেলার বেশকিছু পুশইনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সীমান্তজুড়ে। ফলে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবির বিশেষ টহল চলছে।

জেলার ৮টি বিওপির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ২৪ ঘণ্টা পরিচালিত হচ্ছে বিশেষ টহল কার্যক্রম। মাইকিং, উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা-সমাবেশের মাধ্যমে সীমান্তবর্তী জনগণকে করা হচ্ছে সতর্ক। শুধু বিজিবিই নয়, সীমান্ত সুরক্ষায় এগিয়ে এসেছেন স্থানীয় বাসিন্দারাও।

সীমান্তবাসীরা বলছেন, আমাদের ছোট দেশে এভাবে জোর করে পুশইন মেনে নেয়া হবে না। সেই সাথে সহযোগিতাকারী মানবপাচারকারী সদস্যদের চিহ্নিত করছে তারা। যদি পরবর্তীতে এমন পুশইনের ঘটনা ঘটে তবে সম্মিলিতভাবে প্রতিহতের দাবি তাদের।

শেরপুর নকশি বিওপির ক্যাম্প কমান্ডার মো. আক্তার হোসেন জানান, স্থানীয় দালালদের শনাক্তকরণ, সীমান্তে বিজিবির কঠোর নজরদারি এবং গ্রামবাসীর সক্রিয় সহযোগিতায় একটি সমন্বিত নিরাপত্তা বলয় গড়ে উঠেছে। ফলে পুশইনের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত বিজিবি।

সম্প্রতি নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন ১১১৮ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে বিএসএফ পাঁচজনকে বাংলাদেশে অবৈধ পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তা প্রতিহত করে।

আরবিএস
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের ত্যাগ ও অর্জনকে যেন আমরা কোনোভাবে হারিয়ে না ফেলি; এটিকে হৃদয়ে ধারণ করাই হওয়া উচিত...
পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ সংগ্রহের ওপর নতুন করে কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। সরকারের এই বিতর্কিত পদক্ষেপে বিশ্বজুড়ে গণমাধ্যম সংস্থা এবং দেশীয় সাংবাদিকদের মধ্যে তীব্র...
নরসিংদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আবাসিক এলাকা নয়াপুরে প্রস্তাবিত মশার কয়েল কারখানার পরিবেশগত ছাড়পত্র পুনরায় দেওয়ার উদ্যোগের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানিয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর