পাল্টে যাবে শাহজালাল, বিমানবন্দরে বিশ্বমানের সেবা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:৫১ পিএম

শেষ হচ্ছে প্রতীক্ষা। শনিবারই উদ্বোধন হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রকল্পের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পরই বিমান পার্কিং করা যাবে। তবে এটি যাত্রীদের জন্য টার্মিনাল উন্মুক্ত হবে ২০২৪ সালের শেষ নাগাদ। বছরে এক কোটি ৬০ লাখ যাত্রী সেবা পাবেন এ টার্মিনালে।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলেই তৈরি শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। নকশাও করেছেন চাঙ্গি বিমানবন্দরের নকশাকারক রোহানি বাহরিন।

যাত্রীদের জন্য থাকছে একসাথে এক হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা। লাগেজ ব্যবস্থাপনাসহ পুরো ইমিগ্রেশন সিস্টেম চলবে আধুনিক সফটওয়্যারে।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিত্যক্ত ভূমিতে শুরু হয় আধুনিক এই টার্মিনাল নির্মাণের কাজ। তিন মাস পরেই করোনা অতিমারি। কিন্তু কোন কিছুতেই একদিনের জন্যও কাজ থেমে থাকেনি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই ২ লাখ ৩০ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কাজ শেষ হয়েছে ৯০ শতাংশ।

নতুন এই টার্মিনাল নির্মাণের মাধ্যমে বিমানবন্দরের সক্ষমতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষ বলছে বর্তমানের দুটি টার্মিনালে ৮০ লাখ যাত্রীর সেবা দেয়া যাচ্ছে। তৃতীয় টার্মিনাল চালু হলে তা আরও ১ কোটি ৬০ লাখ বৃদ্ধি পাবে।

বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস A380 এর ব্যবহার উপযোগী দুইটিসহ মোট ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা রাখা হয়েছে এই টার্মিনালে।

টার্মিনালে যাত্রীদের হাটার কষ্ট দূর করবে চলন্ত হাটার পথ। দীর্ঘ লাইনের কষ্ট এড়াতে থাকছে ১১৫টি চেক ইন কাউন্টার ও ৬৪টি ইমিগ্রেশন কাউন্টার। লাগেজ টানার জন্য থাকবে ১৬টি কনভেয়ার বেল্ট।

মোট ২১ হাজার ৩৯৯ কোটি টাকা ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে জাপানি সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। আর বাকি ৫ হাজার ২৫৮ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার।

প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে, জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি।

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছে জাপান। তবে দেশের স্বার্থকে গুরুত্ব দিয়েই তা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) চালু করতে ছয় থেকে ৯ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার বিষয়ে তুরস্কের বিশেষজ্ঞরা তদন্ত করে ফিরে গেছে, তাদের তদন্ত প্রতিবেদনের সঙ্গে সরকারেরটা মিলিয়ে দেখার পর সঠিক কারণ জানা যাবে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর