শনিবার বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২:৪৮ পিএম

রাত পোহালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের প্রাথমিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্বের সব আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই টার্মিনালের ব্যবস্থাপনা থেকে শুরু করে যাত্রী সেবা, সব কিছুই হবে আন্তর্জাতিক মানের। মোট ২৬টি বোর্ডিং ব্রিজ রাখা হচ্ছে এই টার্মিনালে। যাত্রীদের জন্য থাকছে এক সাথে এক হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা। লাগেজ ব্যবস্থাপনাসহ পুরো ইমিগ্রেশন সিস্টেম চলবে আধুনিক সফটওয়্যারে।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিত্যক্ত ভূমিতে শুরু হয় আধুনিক এই টার্মিনাল নির্মাণের কাজ। তিন মাস পরেই করোনা অতিমারি। কিন্তু কোন কিছুতেই একদিনের জন্যও কাজ থেমে থাকেনি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যেই ২ লাখ ৩০ হাজার বর্গ মিটার এলাকাজুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। কাজ শেষ হয়েছে ৯০ শতাংশ।

নতুন এই টার্মিনাল নির্মাণের মাধ্যমে বিমানবন্দরের সক্ষমতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। কর্তৃপক্ষ বলছে বর্তমানের দুটি টার্মিনালে ৮০ লাখ যাত্রীর সেবা দেয়া যাচ্ছে। তৃতীয় টার্মিনাল চালু হলে তা আরও ১ কোটি ৬০ লাখ বৃদ্ধি পাবে।

বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস A380 এর ব্যবহার উপযোগী দুইটিসহ মোট ২৬টি বোর্ডিং ব্রিজের ব্যবস্থা রাখা হয়েছে এই টার্মিনালে। তিন তলা পার্কিং ভবনে যাত্রীদের জন্য থাকছে একসাথে ১২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা। লাগেজ ব্যবস্থাপনাসহ পুরো ইমিগ্রেশন সিস্টেম করা হবে সবশেষ আধুনিক সফটওয়্যার ব্যবহার করে।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজি ওয়াহিদ উল আলম বলেন, যে কোনো দেশের রাজধানীর এয়ারপোর্ট সেই দেশের মেইন গেটওয়ে। দেশের ঐতিহ্য, সংস্কৃতি সবই এখানে থাকা উচিত। এখান থেকেই মানুষ অনেক কিছু ধারণা করে নেয়।

তবে ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিমানবন্দরের সাথে সুলভ এবং স্বাচ্ছন্দ্যের কোন গণপরিবহন ব্যবস্থা এখনও তৈরি হয়নি। প্রাথমিক উদ্বোধনের পর এই টার্মিনালের পুরো সেবা উপভোগ করতে ২০২৪ সালে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যেই গণপরিবহনের লাগসই ও সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরির তাগিদ বিশেষজ্ঞদের।

কাজি ওয়াহিদ উল আলম বলেন, শুধু টার্মিনাল খুলে দিলেই হবে না। সে পর্যন্ত যাওয়া এবং অন্যান্য বিষয়গুলোও নজরে রাখতে হবে।

সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের যিনি নকশা করেছিলেন সেই স্থপতি রোহানি বাহারিনের নকশায় নির্মাণ হয়েছে স্বপ্নের তৃতীয় টার্মিনাল। মোট ২১ হাজার ৩৯৯ কোটি টাকা ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে জাপানি সহযোগী সংস্থা জাইকা ঋণ হিসেবে দিচ্ছে ১৬ হাজার ১৪১ কোটি টাকা। আর বাকি ৫ হাজার ২৫৮ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে, জাপানের মিতসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি।

 

একাত্তর/আরএ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা ছাড়পত্রের জন্য চারটি আন্তর্জাতিক গ্রাউন্ড...
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। সরেজমিনে বিমানবন্দরে...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্যে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর