হাজারো মানুষের দুর্ভোগ একটি মাত্র বাঁশের সাঁকো

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:০৮ পিএম

হাজারো মানুষের চলাচলের জন্য ভরসা একটি মাত্র বাঁশের সাঁকো। রাঙ্গামাটির পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বিলাইছড়ি পাড়ার হাজারো মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছে এই সেতুটি। এলাকাবাসীর অভিযোগ, বারবার আশ্বাসের পরেও স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। যে কারণে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলতে হচ্ছে কয়েকটি গ্রামের মানুষকে। সেই সাথে ঘটছে দুর্ঘটনাও।

রাঙ্গামাটি পৌর এলাকার বিলাইছড়ি পাড়াসহ কাছাকাছি কয়েকটি গ্রাম। এখানকার হাজারো মানুষের যাতায়াতের ভরসা ঝুঁকিপূর্ণ এই বাঁশের সাঁকো। ২৫ ফুট দৈর্ঘ্যের এই সাঁকোটি নির্মাণ করেছেন গ্রামের মানুষ নিজেরাই।

এলাকাবাসী জানায়, ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়েই প্রতিদিন চলতে হচ্ছে তাদের। এমনকি নিজেদের উৎপাদিত পণ্য বাজারেও নিতে হয় এর উপর দিয়ে। সবচেয়ে বেশি বিপাকে আছেন শিক্ষার্থীরা। বর্ষা মৌসুম সেতু পার হয়ে বিদ্যালয়ে যেতে গিয়ে ঘটে দুর্ঘটনা।

বিলাইছড়ি পাড়ার এই বাঁশের সাঁকোটি নির্মাণসহ সংরক্ষণ করছেন এলাকার মানুষই। তাদের অভিযোগ, বার বার এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কেউ উদ্যোগ নেয় না।

তবে এলাকার মানুষের দুর্ভোগের কথা ভেবে আগামী বছরের ফেব্রুয়ারিতে সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

মেয়র আকবর হোসেন বলেন, ফেব্রুয়ারিতে আমরা কাজ শুরু করবো। শুধু কালভার্ট নয়, একদম মেইন রোড থেকে স্কুল পর্যন্ত আমরা রাস্তা করে যাবো। সেটা আমি প্রকল্পের অন্তর্ভুক্ত করেছি।

দুর্ভোগ কমাতে বাঁশের সাঁকোর বদলে স্থায়ী একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

একাত্তর/পিএজে
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ স্লুইস খালের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে পড়েছে।
রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেওয়ায় দু’দিন ধরে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর