জামালপুরে ট্রাক চাপায় চিকিৎসক নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পিএম

জামালপুরে ট্রাক চাপায় এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর ইউনিয়নের জয়রামপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাফিজুর রহমান (৩৮) জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুর সদরের মেস্টা গ্রামে।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানান, হাফিজুর রহমান সকাল ১০টায় জামালপুর শহর থেকে মোটরসাইকেলে তার কর্মস্থল নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছিলেন। তিনি জয়রামপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালি ভর্তি ট্রাক তাকে চাপা দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়েছে।

একাত্তর/পিএজে
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর