নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ তিন

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১২:০৬ পিএম

নারায়নগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন ধরে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার রাত তিনটার দিকে উপজেলার নাগেরচর এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, অরিজিৎ, তার স্ত্রী রিংকু ও তাদের উনিশ মাস বয়সী শিশু সন্তান কাব্য। দগ্ধ অরিজিৎ একটি বেসরকারি এনজিওতে কাজ করেন। তার স্ত্রী গৃহিণী।

পুলিশ ও দগ্ধদের প্রতিবেশীরা জানায়, রাতে রিংকু তার মেয়ের জন্য দুধ গরম করতে রান্না ঘরে গিয়ে দিয়াশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। তাদের চিৎকার শুনে দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হয়। দগ্ধদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আড়াইহাজার থানার উপপরিদশর্ক রাসেল মিয়া জানান, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে চুলায় মধ্যকার যে পাইপ সেটি লিজেক থেকে রান্নাঘর ও রুমে গ্যাস জমে ছিলো। সেখান থেকেই এই দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, দগ্ধ দিন জনের মধ্যে রিংকুর অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ ভাগ পুড়ে গেছে। তার স্বামী অরিজিৎ ১৪ শতাংশ ও শিশু কাব্য ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

একাত্তর/পিএজে
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কামারহাট বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিক পর্যায়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি...
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালেক জুট মিলের শ্রমিকরা। 
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আহত আরো আট জনের অবস্থা আশঙ্কাজনক। তার মধ্যে চার জনের অবস্থা গুরুতর।
চট্টগ্রামে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে গ্যাস ক্রস ফিলিং (এক সিলিন্ডার থেকে আরেকটিতে গ্যাস ভরা) করার সময় ৬৭২টি সিলিন্ডার জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলিন্ডারগুলো জব্দ...
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর