রাজধানীতে ওয়াসার লাইন খুঁড়তে গিয়ে পাঁচ শ্রমিক দগ্ধ

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১১:১২ এএম

রাজধানীর ক্যান্টনমেন্ট (ইউসিবি) এলাকায় মাটি খুঁড়ে ওয়াসার লাইনের কাজ করার সময় গ্যাস লাইন লিকেজ হয়ে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাতটার দিকে ক্যান্টনমেন্টের মানিকদী এলাকার  নামাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছেন, সিয়াম, মেহেদী, মমিন, দেলোয়ার, ও জুয়েল। তাদের বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। 

ওই কাজের সুপারভাইজার আনিসুর রহমান জানান, ওয়াসার নতুন লাইন লাগানোর জন্য একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে সাব ঠিকাদারের অধীনে মাটি খননের কাজ চলছিল। এসময় তিন ফিট খননের পর শ্রমিকরা গ্যাসের গন্ধ পায়। 

শ্রমিকদের বরাত দিয়ে তিনি জানান, তাদের মধ্যে একজন গ্যাস কিনা তা বোঝার জন্য দিয়াশলাই ঠুকতেই সেখানে জমা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হয়। পরে তাদের হাসপাতালে নেয়া হয়। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন, দগ্ধরা সবাই আশঙ্কা মুক্ত। তাদের মধ্যে জুয়েল আট শতাংশ, মেহেদীর পাঁচ শতাংশ, সিয়ামের দুই শতাংশ। এই তিনজনকে ভর্তি করে অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  

একাত্তর/এসি
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। একইসঙ্গে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে গত ২২ সেপ্টেম্বর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সবশেষ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল...
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকার একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার কের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবার অবস্থাই গুরুতর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর