বার্ন ইনস্টিটিউটে চালু হলো ই-টিকেটিং ব্যবস্থা

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ই-টিকেটিং ব্যবস্থা।

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে এই আধুনিক ও জনবান্ধব সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এতোদিন বহির্বিভাগে চিকিৎসাসেবা পেতে রোগীদের খুব ভোরে হাসপাতালে এসে টিকিট কাটার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হতো। এই দুর্ভোগ কমানো, অপেক্ষার সময় হ্রাস এবং সেবাপ্রাপ্তিকে দ্রুত, সহজ ও আধুনিক করার লক্ষ্যেই এই সেবা চালু করা হয়েছে।

নতুন এই ব্যবস্থার সুবিধা সম্পর্কে জানানো হয়, একজন রোগীকে কেবল একবারই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। একবার নিবন্ধন হলে রোগীর সমুদয় তথ্য ডাটাবেজে নিরাপদভাবে সংরক্ষিত থাকবে। ফলে পরবর্তী সময়ে চিকিৎসা নিতে এলে নতুন করে আবার তথ্য দেওয়ার ঝামেলা থাকবে না। এছাড়া রোগীর পূর্ববর্তী চিকিৎসার সব রেকর্ড সংরক্ষিত থাকায় চিকিৎসকরা দ্রুত ও নির্ভুলভাবে সেবা দিতে পারবেন।

বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীনের বিশেষ উদ্যোগে সেবাটি বাস্তবায়িত হয়েছে। শনিবার থেকেই হাসপাতালটিতে ই-টিকিটিং ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, ডিজিটাল এই পদক্ষেপের ফলে সাধারণ রোগীদের সময়, শ্রম ও ভোগান্তি বহুগুণে কমে আসবে। এর মাধ্যমে সরকারি স্বাস্থ্যসেবা আরও স্বচ্ছ, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এসি
গাজীপুরের টঙ্গী সাহারা মার্কেটে গত ২২ সেপ্টেম্বর একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। সবশেষ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যাল...
রাজধানীর মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সাত জন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ঢাকার একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার কের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবার অবস্থাই গুরুতর।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর