জামালপুর-১: সব বড় দলেই হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১০:০৮ পিএম

উন্নয়নের চেয়ে উন্নয়ন বৈষম্যের অভিযোগ বেশি জামালপুর-১ আসনে। বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটাররা জানান, অবকাঠমোগত উন্নয়ন হলেও, যমুনা-ব্রহ্মপুত্র ঘেরা এ জনপদের প্রধান সমস্যা নদী ভাঙন আছেই। স্থায়ী বাঁধ নির্মান হয়নি। 

এ আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি ছাড়াও এই আসনে এবার দলের তিনজন প্রার্থী মনোনয়ন চান। বিএনপিতেও প্রার্থী একাধিক। জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চান একজন সাবেক মন্ত্রী। 

বর্ষা এলেই আতঙ্কিত হয়ে পড়েন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের মানুষ। বন্যা আর নদী ভাঙনের কারনে প্রতি বছর নিঃস্ব হয় বহু মানুষ। যমুনা ও ব্রহ্মপুত্রের ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান নদীতে ভেঙে যায়। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হলেও স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা হয়নি। 

জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, কামালপুর স্থলবন্দর, দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সড়ক, ব্রিজ কালভার্ট, চরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠার পরও খুশি হননি নদী ভাঙা মানুষেরা। 

জামালপুর-১: সব বড় দলেই হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি

২০০১ সালের ভোটে আসনটি বিএনপির দখলে গেলেও এখান থেকেপাঁচ বার জয় পেয়েছে আওয়ামী লীগ। বকশীগঞ্জ হয়ে রাজিবপুর পর্যন্ত রেলপথ নির্মাণ, বিশ্ববিদ্যালয় স্থাপন, যমুনা, ব্রহ্মপুত্রের ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও কর্মসংস্থানের জন্য কলকারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। এর কোনটিরই বাস্তবায়ন হয়নি

এই আসন থেকে পাঁচবার নির্বাচিত আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদ ছাড়াও আরো চারজন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে একাধিক হেভিওয়েট প্রার্থী মাঠে জোরালো তৎপরতা চালাচ্ছেন। এ কারণে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, এ আসনে প্রার্থিতা বাছাইয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে যথেষ্ট বেগ পেতে হবে।

অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিতেও রয়েছেন একাধিক মনোনয়নপ্রত্যাশী। তারাও দলীয় মনোনয়ন বাগাতে সংসদীয় আসনভুক্ত এলাকায় বিরামহীনভাবে রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। এ নিরিখে সবাই বলছে, এ আসনে দুই দলেই একগাদা হেভিওয়েট প্রার্থী মনোনয়নের লাইনে জট পাকিয়েছেন।

আবুল কালাম আজাদ ইতিমধ্যে আওয়ামী লীগের দুই উপজেলা কমিটি নতুন করে সাজিয়েছেন। দলের ঝিমিয়ে থাকা নেতাকর্মীদের চাঙ্গা করতে কাজ শুরু করেছেন। পথের কাঁটা সরাতে তার নিজ এলাকা বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে নতুন কমিটির হাতে সাংগঠনিক ক্ষমতা দিয়েছেন।

জামালপুর-১: সব বড় দলেই হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে বাদ দেওয়া হয়েছে। নূর মোহাম্মদও এই আসনে দলীয় মনোনয়ন পেতে মরিয়া ছিলেন। নূর মোহাম্মদ উপজেলা আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেছেন এমপি আজাদ। তিনি শেখ পরিবারের নিকটাত্মীয়। এ কারণে মনে করা হয়, তার মনোনয়ন প্রায় নিশ্চিত। তবে মনোনয়ন পেতে তার শক্ত প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন সাবেক অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান পান্না। 

তবে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ থেকে বাদ পড়া জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ একজন শক্তিশালী প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক আলোচনায় রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি মাঠও গুছিয়েছেন। দলীয় মনোনয়ন পেতে ওপর মহলে লবিংও শুরু করেছেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এই আসনের সাবেক এমপি ও মন্ত্রী এম এ সাত্তারের ছেলে সামীর সাত্তারও আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান। তিনি ঢাকা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং সুপ্রিমকোর্টের আইনজীবী। সাত বছর ধরে এলাকার মানুষের পাশে থেকে সাহায্য-সহযোগিতা করছেন।

জামালপুর-১: সব বড় দলেই হেভিওয়েট প্রার্থীর ছড়াছড়ি

সরকার পতনের একদফা বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। দলে একাধিক প্রাথী থাকলেও নির্বাচনের সময় তারা এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন।

২০০১ সালে এই আসনে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি নির্বাচিত হয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় করা মামলার কারণে এরপর আর তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা থাকায় তিনি প্রার্থী হলে এবার আওয়ামী লীগ-বিএনপিতে লড়াই হবে হাড্ডাহাড্ডি।

মিল্লাতের ছেলে শাহাদত বিন জামান শোভনকেও প্রার্থীর তালিকায় রাখা হচ্ছে। কোনো কারণে মিল্লাত প্রার্থী হতে না পারলে তিনিই বিএনপির টিকেটে এই আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়ে রেখেছেন। বাবার অবর্তমানে দলের হয়ে কাজ করছেন শোভন। দলীয় নানা কর্মসূচিতে তিনি নিয়মিত অংশ নিচ্ছেন।

প্রকাশ্যে সভা সমাবেশ না করলেও এই আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাসদ ও জামায়েত ইসলামী। পিছিয়ে নেই এই আসনের একমাত্র মহিলা প্রার্থী সাহিদা আক্তার রিতাও। তিনি একবার বিএনপির সমর্থন নিয়ে নির্বাচন করে বর্তমান এমপি আবুল কালাম আজাদের কাছে হেরেছেন। 

দেওয়ানগঞ্জের ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং বকশীগঞ্জে ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত জামালপুর এক আসন।

একাত্তর/এসি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর