নির্বাচন নিয়ে মার্কিন পর্যবেক্ষক দলের পাঁচ সুপারিশ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পিএম

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাঁচ দফা সুপারিশ করেছে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

রোববার ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে পাঁচটি পরামর্শের কথা জানিয়েছে।

সুষ্ঠু নির্বাচনের জন্য সব বিষয় নিয়ে সব দলের সাথে আলোচনা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সহিংসতা যাতে ছড়াতে না পারে, সেই নিশ্চয়তা দেয়া, নির্বাচনে সব দলের অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করা এবং নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পরিবেশ তৈরি করার সুপারিশ করেছে পর্যবেক্ষক দল।

এই পর্যবেক্ষণকে নির্বাচনের লিটমাস টেস্ট বলছে আইএরআই এবং এনডিআই। নির্বাচনের আগে সবার গঠনমূলক অংশগ্রহণ এখনও নেই বলেও তারা উল্লেখ করেছে। সেই পরিবেশ তৈরি করার তাগিদও দিয়েছে প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলটি। 

এর আগে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য দল পাঠায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট (এনডিআই)।

 

আরবিএস
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস মঙ্গলবার বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ১৯টি সুপারিশসংবলিত চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার)...
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দলও সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর...
বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর