রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারের ঢালে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার রাতে কাজলা ফুটওভার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বেল্লাল হোসেন রানা (৪৫) নোয়াখালী চাটখিল উপজেলার সাহাপুর গ্রামের নবী উল্লাহ চৌধুরীর ছেলে। তিনি রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন।
নিহতের ভাগিনা নিশাদ বলেন, তার মামা ডেমরা সানারপাড় এলাকায় থাকতেন। হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।
মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার