দোদুল্যমান বিএনপির ভরসা বিদেশি হস্তক্ষেপ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৫:৫১ পিএম

সরকার পতনের আন্দোলন ও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে বিএনপি। দলটির এক অংশ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। কারণ মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের চাপ আছে নির্বাচনে যাওয়ার। বিএনপির আরেক অংশ আন্দোলন চালিয়ে যেতে চায়। তবে, বিএনপি আন্দোলন চালিয়ে গেলেও ভেতরে ভেতরে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি পুরোদমে চলছে।

বিএনপি নেতৃত্বের এক অংশ অক্টোবরেই সরকারের পতন ঘটাতে চায়। সে লক্ষ্যেই দেশজুড়ে রোড মার্চ করে দলের নেতাকর্মীদের চাঙ্গা করছে দলটি। আর অক্টোবর পর্যন্ত আন্দোলনকে টেনে নিতে প্রতিদিনই কর্মসূচি দিচ্ছে দলটি। এজন্য বিএনপি তাকিয়ে আছে বিদেশিদের দিকে। তারা আশা করছে, শিগগির সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা আসবে। তাতে সরকার কাবু হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না, এটা বিএনপি নেতারাও বুঝে গেছেন। তারা মূলত তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের দিকে। ওই সূত্রের মতে, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা মনে করছেন, সরকার নির্বাচন করে ফেলবে। এমন বদ্ধমূল ধারণা মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে। যার ফলে মাঠের আন্দোলন চাঙ্গা করা যাচ্ছে না। 

গেলো ১৫ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে মাঠের নেতাকর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে সেটা আজও কাটিয়ে উঠতে পারেনি দলটি। মাঠের নেতাকর্মীরা বরাবর অভিযোগ করে আসছেন, দলের নেতারা আন্দোলনের ডাক দিয়ে মাঠে থাকেন না। যার ফলে গত ১৫ বছর ধরেই আন্দোলন সফল করা যাচ্ছে না।

তবে বিএনপি নেতারা এখন নতুন কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন। তারা দুই এক দিনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করবেন। এসবের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ঘেরাও, আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। বিএনপি অক্টোবর পর্যন্ত আন্দোলন টেনে নিতে চায়। 

অক্টোবরের শেষ দিকে মাত্র পাঁচ-সাত দিনের ঢাকা ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটাতে চায়। অবশ্য এর আগে একদিন হরতাল ডেকে পরিস্থিতি বুঝার চেষ্টা করবে বিএনপি। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নেতা-কর্মীদেরকে ঢাকামুখী হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তারেক রহমানের মধ্যে যোগাযোগ হয়েছে। সেখানে পিটার হাস তারেক রহমানের কাছে নির্বাচন নিয়ে প্রস্তুতি জানতে চাইলে তারেক জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কয়েকজন নেতারা নির্বাচনে যেতে চাইলেও কর্মীরা চায় না, কর্মীদের সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না। 

কিন্তু বিএনপির একাধিক সূত্র বলছে, মাঠ পর্যায় থেকে কর্মীদের চাপ আছে নির্বাচনে যাওয়ার। নেতাকর্মীরা মুখিয়ে আছেন। দীর্ঘ ১৭ বছর ধরে দল ক্ষমতার বাইরে থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাই তারা এখন নির্বাচনে যেতে অস্থির হয়ে উঠেছে। 

বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিএনপি নেতৃত্ব আন্দোলন ও নির্বাচন নিয়ে দোদুল্যমান অবস্থায় আছেন। নির্বাচনের প্রস্তুতি দলের ভিতরে পুরোদমে চলছে। আবার আন্দোলনের কর্মসূচি দেখে বুঝার উপায় নেই যে সত্যি সত্যিই সরকারের পতন ঘটানো যাবে।

আরবিএস
দেশে নতুন বিভাজনের রাজনীতি তৈরির চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর