নয়াপল্টনেই বিএনপির সমাবেশ, জানালো ডিএমপি

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম

বিএনপির সমাবেশ নয়াপল্টনেই হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ডিএমপির পক্ষ থেকে একাত্তরকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন জানিয়েছিলেন, বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে ২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির ঢাকা মহাসমাবেশে অংশ নিতে এরই মধ্যে দলটির হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হয়েছেন। শুক্রবার বিকেল থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে তারা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। তবে সন্ধ্যা সাতটার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছিল।

এ সময় সেখানে সতর্ক অবস্থান নেয় পুলিশ। সন্ধ্যার পর আনা হয়েছে দুটি জলকামান। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মতিঝিল থানার উপ-কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নয়াপল্টনে পুলিশের সতর্ক অবস্থান নিয়েছে। জনভোগান্তি না করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি পুলিশের আহবান জানানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত তারা পুলিশকে সহায়তা করবে, ততক্ষণ কিছু বলবে না পুলিশ। বিএনপি নেতাদের সাথে কথা বলেছে পুলিশ, তারাও সহায়তার জন্য ইতিবাচক কথা দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় সমাবেশের একদিন আগেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ পুরো নয়াপল্টন এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। নেতাকর্মীরা বলছেন, সারাদেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। সেখানেই তারা সারারাত অবস্থান করবেন।  সরকারের পদত্যাগের বার্তা নিয়েই তারা ঘরে ফিরবেন।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর