কর্মসূচি ঘোষণা পর ঝড়ের গতিতে নেতাকর্মী গ্রেপ্তার, দাবি রিজভীর

আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৫ পিএম

বিএনপির মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করার পর থেকে নেতাকর্মীদের ঝড়ের গতিতে গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

তার দাবি, অব্যাহতভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে যাচ্ছে পুলিশ। এমনকি গোয়েন্দা পুলিশ নেতাদের না পেয়ে বাসায় গিয়ে পরিবারের লোকজনকে হয়রানি করেছে।  

শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, মহাসমাবেশকে কেন্দ্র করে গেলো চারদিন এক হাজার ৬৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাকর্মীদের ট্রেন-বাস-লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র উচিয়ে পাড়ায় পাড়ায় মিছিল করছে। পাড়ায় পাড়ায় চেয়ার নিয়ে বসে মানুষকে হয়রানি করা হচ্ছে। বিএনপিকে ভয় দেখানোর জন্য  ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে মানুষ আনা হয়েছে। 

তিনি বলেন, ঢাকার প্রবেশমুখে তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। মোবাইল চেক করে নেতাকর্মীদের আটক করা হয়েছে। সদরঘাটে নৌকা পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার ভাবছে বাধা না দিলে এই উত্তাল তরঙ্গে তারা ভেসে যাবে। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির কথা বললেও সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা ভয় পাচ্ছে। 

এসময় কারো উসকানিতে কান না দিয়ে সমাবেশ শেষে নেতাকর্মীদের নয়াপল্টন কার্যালয় থেকে বাড়িতে চলে যাওয়ার অনুরোধও জানান রিজভী। 

এর আগে বিএনপি ও আওয়ামী লীগকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ২০টি শর্ত দিয়েছে ডিএমপি। তবে শাপলা চত্বরে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

একাত্তর/এসি
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর