মির্জা ফখরুল আটক

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১২:২৫ পিএম

রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মির্জা ফখরুলের বাসভবন ঘিরে রাখে বলে জানা যায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম জানান, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় এসে মির্জা ফখরুল ইসলাসহ বাসার সবার সাথে কথা বলে, এরপর বাসা এবং ভবনের সিসি ক্যামেরার ফুটেজ হার্ডডিস্ক নিয়ে চলে যায়। ঠিক দশ মিনিট পর আবার ফিরে এসে তাকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলের বয়স ৭৫ বছর তিনি প্রচন্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিলো। তাকে এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করবো যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেনো তাকে ছেড়ে দেয়া হয়।

এদিকে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। কার্যালয়ের মূল ফটকের সামনে ঘিরে রাখা হয়েছে। কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। বিএনপির কোনো নেতা কর্মীকে দেখা যায়নি।

এআর
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলাদেশ একটি ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব।
সরকারের বয়স এক মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী দেশকে অস্থিতিশীল করে তুলতে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর