নরসিংদীর বাবুরহাটের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১০:২২ এএম

দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার হিসেবে পরিচিত নরসিংদীর শেখেরচর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

রোববার রাত সাড়ে ১১টার দিকে বাবুরহাটের উত্তর পাশে, খালপাড় মেইন গলির পাশে প্রথমে একটি শার্টিংয়ের দোকানে আগুন লাগে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে। 

পরে নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানান, বাজারের রাস্তা ও গলিগুলো অপ্রশস্ত হওয়ায়, আগুন নেভাতে অসুবিধা হয় ফায়ার কর্মীদের। 

নরসিংদীর বাবুরহাটের আগুন নিয়ন্ত্রণে। ইমেজ- একাত্তর টিভি।

ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা হবে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। 

আরবিএস
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর