ফখরুল জেলে বাকিরা নিখোঁজ, অবরোধের নেতৃত্বে কে, প্রশ্ন কাদেরের

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০২:২৪ পিএম

বিএনপির আগের অবরোধ কবে শেষ হয়েছে তা মানুষ জানেনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল জেলে, আর বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে অবরোধের নেতৃত্ব দেবে কে?

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

যৌথ সভায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ, ঢাকা উত্তর-দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর- দক্ষিণের সংসদ সদস্য এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। 

সভায় কাদের বলেন, এতো নির্মমভাবে একজন পুলিশকে হত্যা করতে পারে! এটাই বিএনপির আসল রূপ। তারা সাংবাদিকদেরও ছাড়েনি। এমনকি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা করেছে। নারীকর্মীদেরও ছাড়েনি, পোশাক ধরে টানাটানি করেছে, গায়ে হাত দিয়েছে। বিএনপি আন্দোলনের নামে এতো অপরাধ করেছে।  

তিনি বলেন, সাংবাদিকদের কেন মারধর করা হলো? এই বিএনপি সাংবাদিক মানিক সাহা থেকে শুরু করে অনেক সাংবাদিককে হত্যা করেছে। যারা নিরপেক্ষ, বিএনপির চোখে তারা ভালো নয়।

আওয়ামী লীগ নিশ্চিতভাবে নির্বাচনেও বিজয়ের দিকে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, দেশে যে অবস্থা আছে তাতে আগামী নির্বাচনেও বিপুলভাবে বিজয়ী হবে আওয়ামী লীগ। তবে বিএনপি আরও ঘৃণ্য, জঘন্যভাবে আসবে। তাদের একমাত্র হাতিয়ার সহিংসতা।

আওয়ামী লীগ শান্তিপূ্র্ণ অবস্থানে থাকবে, সতর্ক থাকবে জানিয়ে কাদের বলেন,  বিএনপি অবরোধের কর্মসূচি দিয়েছে। কিন্তু আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে যাবে না। বরাবরের মতোই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শান্তি সমাবেশ করবে। অবরোধের নামে বিএনপি যাতে উন্নয়ন স্থাপনা নষ্ট করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। 

সেতুমন্ত্রী বলেন, কাউকে বাদ দিয়ে সরকারের নির্বাচনের পরিকল্পনা নেই। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কে নির্বাচনে এলো, কে এলো না সেটা সরকারের বিষয় নয়।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসতে চায় না, তারা নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন চাইলে বিএনপি এমন সহিংসতা করতো না। নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে কারো জন্য বসে থাকবে না। আওয়ামী লীগ প্রতিযোগিতামূলক নির্বাচন চায়, বড় দল হিসেবে বিএনপির অংশগ্রহণ চায়।

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর