যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে আছেন ৬৬ হাজার আনসার-ভিডিপি 

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১১:০১ পিএম

সারা দেশের সড়ক ও রেল পথে যোগাযোগ স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে সব মিলিয়ে ৬৬ হাজার ৮১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

আগামী ২ নভেম্বর পর্যন্ত মোট তিন দিনের জন্য রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্তপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা মোতায়েন থাকবে।

সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে টহলের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ২৮০ জন ব্যাটালিয়ন আনসার মোতায়েন আছে। তারা মোট ২৫০টি দলে বিভক্ত হয়ে  ঝুঁকিপূর্ণ স্থানসমূহে দায়িত্ব পালন করছে।

এদিকে সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেল স্টেশন, বাস স্টান্ড ও লঞ্চঘাটসহ সড়ক ও রেল পথে চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করবেন। সারা দেশে ১৪৭৬টি পয়েন্টে মোট ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা রয়েছে।

যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে আছেন ৬৬ হাজার আনসার-ভিডিপি

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি ৫ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৪ হাজার ৫৩৭ জন অঙ্গীভূত আনসারদের ছিল বিশেষ তৎপরতা। তারা নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশেপাশের এলাকায় ছিল সতর্ক অবস্থানে। 

ফলে সব মিলিয়ে ৬৬ হাজার ৮১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

একাত্তর/এআর
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গভীর দেশপ্রেম, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা মেনে চলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সঙ্গে তিনি ঘোষণা করেন, দেশের স্বাস্থ্যসেবা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার-ভিডিপির গর্বিত সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভোট কেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু,  শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্ট মো....
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর