রাজনৈতিক কারণে বিএনপি নেতারা গ্রেপ্তার হয়নি: আইনমন্ত্রী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

রাজনৈতিক কারণে নয়, অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে বিএনপি নেতাদের ধরা হচ্ছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার সচিবালয়ে বিএনপি নেতাদের ধরপাকড় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন।

মন্ত্রী বলেন, আমার মনে হয় এ প্রশ্নের জবাবটা সঠিকভাবে যে জায়গায় পাবেন, সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরপর তিনি বলেন, ওনাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি, ওনাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে, রাজনীতির সঙ্গে এটার কোনো কানেকশন (সংযোগ) নেই।

এর আগে তিনি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন। পরে সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নিজের কক্ষে যাওয়ার সময় সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান।

পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইজিপি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, আমরা আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করেছি।

তবে বিএনপির নেতাদের নামে মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নের কোনো জবাব দেননি আইনমন্ত্রী।

গত ২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, জহিদউদ্দিন স্বপন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ অনেকে নেতা-কর্মী আটক হয়েছেন।

গত সপ্তাহে একদিন হরতাল ও তিন দিন অবরোধের পর চলতি সপ্তাহে টানা ৪৮ ঘণ্টা অবরোধ চলছে।

 

কেএসএইচ
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নির্বাচন-পরবর্তী সহিংসতা, প্রতিহিংসা এবং দখলদারিত্বের রাজনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের ফল...
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি, বরং বাড়িঘর বিক্রি করে রাজনীতি করি। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন।
বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান- এই দুটি নাম একে অপরের পরিপূরক। একদিকে যেমন মাতৃত্বের মমতা, অন্যদিকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও সমর্থন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর