আলু-পেঁয়াজের দাম কমতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৬:১৩ পিএম

নতুন পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত পেঁয়াজের দাম কমবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি আরও জানিয়েছেন, আমদারি করা আলু বাজারে আরও ঢুকলে এই পণ্যটির দামও কমতে শুরু করবে।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী মাসে ‘মুড়িকাটা’ পেঁয়াজ বাজারে এলে দাম কমতে শুরু করবে। আমদানি করা পেঁয়াজের স্টক শেষ হয়ে গেছে। দাম বেশি পড়ে যাওয়ায় ভারত থেকে এখনই পেঁয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি করা আলু বাজারে মাত্র আসা শুরু করেছে। আরও আসতে থাকলে আলুর দাম কমে যাবে। একইসঙ্গে নতুন আলু বাজারে আসতে আরও মাসখানেক সময় লাগবে। তখন দামে প্রভাব পড়বে।

জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, কিন্তু ভোট চাইতে তো এলাকায় যেতে হবে কদিন পর, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, তার নির্বাচনী এলাকা রংপুরে প্রচুর আলু, পেঁয়াজ উৎপাদন হয়, তাই সেখানে এসব জিনিসের দাম বাড়েনি। রংপুরের নারীরা তিন বেলা ঠোঁটে লিপস্টিক দিয়ে কাজ করে। সেখানে অভাবের কোনও চিহ্ন নেই। তাই ভোট নিয়ে চিন্তা করছি না।

টিপু মুনশি বলেন, মূল্যস্ফীতি না কমলে জিনিসপত্রের দাম কমানো অসম্ভব হয়ে যায়। মূল্যস্ফীতি না কমা পর্যন্ত সব জিনিসের দাম বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে কমানো সম্ভব নয়, এটাও বুঝতে হবে।

তিনি জানান, বিশ্ববাজারে জিনিসপত্রের দামের ব্যাপারে মিডিয়া যদি পজিটিভ খবর প্রচার করে তাহলে ভোটারদের ওপর এর প্রভাব পড়বে না। পণ্যের দাম শুধু দেশেই বাড়েনি, সারা বিশ্বের চিত্র একই। তবে এসব কাটিয়ে উঠে আগামীতে এর সুফলও পাবে মানুষ।

তিনি বলেন, ‘চিনির দাম কমানো যাবে না। কারণ, বিশ্ববাজারে দাম কমেনি।’

বাংলাদেশে ভোটের চিত্র একেক এলাকায় একেকরকম, তাই পণ্যের দামের কারণে ভোট কমে যাবে না, বলে মনে করেন না বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায় চাঁদাবাজি এবং পরিবহন খরচের কারণে। জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রভাবও এর ওপর পড়ছে। তবে দেশে উৎপাদিত শাকসবজি বাজারে আসতে শুরু করলে দুই-এক সপ্তাহের মধ্যে দাম কমতে শুরু করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমতি পেতে দেরি হওয়ায় পণ্য আমদানি করতে দেরি হয়, এ কারণে বাজারে দামও বেড়ে যায়। এর দোষ বাণিজ্য মন্ত্রণালয়ের না। বাণিজ্য মন্ত্রণালয় চাইলেও সময় মতো আমদানি করতে পারে না।

কেএসএইচ
দেশের বাজারে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে সামগ্রিকভাবে আমদানি করা পণ্যের মজুত...
দেশের বাজারে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠক শেষে...
দেশে ভোজ্যতেল বা জ্বালানি তেল—কোনোটিরই সঙ্কট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে। এই পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার...
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ১১ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে পথচলার আভাস মিলেছে। গত দেড় বছরে তৈরি হওয়া বিভিন্ন বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করে আগামী দিনে
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর