দেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই চিঠি তিন দলের কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হাস।
সোমবার বিকেলে গণমাধ্যমকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু একথা জানান। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন।
তিনি আরও বলেন, চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন পিটার হাস। এই চিঠি শুধু আমাদেরকে নয়, একই চিঠি আরও তিনটি দলকে দেয়া হয়েছে। চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি অংশগ্রহনমূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আহবান জানানো হয়েছে।
বিকেল তিনটার দিকে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতীক কার্যলেয় যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। জাতীয় পার্টির চেয়াম্যান জিএম কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা মাশরুর মওলা ও মহাসচিব মুজিবুল হক চুন্নু’র সাথে প্রায় ঘন্টা খানেক বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।
এদিকে, ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে সব রাজনৈতিক দলের সাথে নিয়মিত আলোচনার অংশ হিসেবেই এই বৈঠক। বৈঠকে অংশগ্রহণ মূলক, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আহবান জানানো হয়েছে। পাশাপাশি শর্তহীন সংলাপের কথাও বলা হয়েছে।
