সংলাপ নিয়ে মার্কিন তৎপরতায় ‘মাথা ঘামাচ্ছে’ না ইসি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৮:৫৩ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘শর্তহীন সংলাপ’ নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতা নিয়ে ‘মাথা ঘামাচ্ছে’ না নির্বাচন কমিশন।

সংলাপ নিয়ে দেশের তিন রাজনৈতিক দলের কাছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ট লু’র চিঠির বিষয়ে কমিশন অবহিত নয় বলেও জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এই সংস্থাটি।

মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম। নির্বাচনের তফসিল নিয়ে কথা বলেন ইসি সচিব।

সাংবাদিকরা জানতে চান, সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ট লু’র লেখা চিঠির বিষয়ে অবগত ইসি কি না, তফসিলের ওপরে এর প্রভাব পড়বে কি না।

জবাবে ইসি সচিব বলেন, ‘অবশ্যই না। কোনও প্রভাব পড়বে না।’

নির্বাচন কমিশন সচিব বলেন, ‘প্রথমে কথা হচ্ছে-সংলাপের চিঠি কি না, এ বিষয়ে কমিশন অবহিত নয়। কমিশনের কাছে কিছুই আসেনি। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক দায়বদ্ধতার আলোকে যেভাবে রোডম্যাপ হয়েছিল, সেভাবে অগ্রসর হচ্ছে।’

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বিনা শর্তে সংলাপ চায় যুক্তরাষ্ট্র। আর সে লক্ষ্যে তিনটি রাজনৈতিক দলকে চিঠি লিখেছেন ডোনাল্ড লু।

ওই চিঠি সোমবার জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় মার্কিন দূত পিটার হাস। পরপরই মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলে,আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরতে তিনটি প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত হাস।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় এবং সহিংসতা পরিহার ও সংযমী হতে সব পক্ষকে আহ্বান জানায়। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের উপরে আরেকটিকে আনুকূল্য দেখায় না। যুক্তরাষ্ট্র কোনো শর্ত ছাড়া সংলাপে বসতে সবপক্ষকে আহ্বান জানায়।

রাজনৈতিক দলের বিরোধিতার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি কোনো তৎপরতার বিষয়ে ইসি সচিব বলেন, এ জাতীয় কোনো কিছু, এ ধরনের কোনো হুমকি নেই। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যে সভা করা হয়েছে, তাতে প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। তারা সব কিছু দেখবে।

তফসিল ঘোষণাকে কেন্দ্রবিশেষ কোনও নিরাপত্তা জোরদারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব জানান, আইনশৃঙ্খলা রক্ষা করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। তারাই দেখবে। কমিশন থেকে ইতোমধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

কেএসএইচ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর