৩০০ আসনেই প্রার্থী দেবে তৃণমূল বিএনপি

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ৩০০ আসনেই প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। আর বিএনপি নেতারা যোগ দিতে চাইলে তাদেরকেও স্বাগত জানিয়েছেন তৃণমূল বিএনপির নেতারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এসব কথা জানান তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

সংবাদ সম্মেলনে তফসিলকে স্বাগত জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ দলের অংশ  নেয়ার প্রস্তুতির কথা তুলে ধরেন বিএনপির সাবেক নেতা শমসের মবিন।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব নেয়ার লক্ষ্যে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বিএনপি।

তবে নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছ করা এবং ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যেন কোনো হস্তক্ষেপ  না করে সে দাবিও জানান সাবেক এই পররাষ্ট্রসচিব।

বিএনপির উদ্দেশ্যে শমসের মবিন বলেন, নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আর বিএনপি থেকে কেউ আসতে চাইলে তাদের জন্য তৃণমূল বিএনপি দ্বার উন্মুক্ত। যোগ্য হলে মনোনয়ন দেয়া হবে।

তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি সরকারের সাবেক মন্ত্রী প্রয়াত নাজমুল হুদা। তবে দলটিতে সম্প্রতি যোগ দেন শমসের মবিন চৌধুরী। আর তৃণমূল বিএনপির মহাসচিব করা হয় বিএনপির সাবেক নেতা তৈমুর আলম খন্দকারকে।

এরপর থেকেই আলোচনায় রয়েছে তৃণমূল বিএনপি। দলের নেতারা এর আগে ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে আরও অনেক নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেবেন।

এদিকে বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। 

আরবি 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও গণভোটের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
উপজেলা নির্বাচনে অংশ নিবে না বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর বিএনপির নেতা-কর্মী কেউ অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় তিন কোটি টাকা খরচ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দলটির সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা ব্যয় করার সুযোগ ছিলো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে বেশি অনলাইন বুলিইংয়ের শিকার হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর