পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম

জনগণের রায় নিয়ে গণতান্ত্রিকভাবে ছাড়া পেছনের দরজা দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাবে গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে। যারা জনগণের ভোটে নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে, অস্ত্র হাতে বা রাতের আঁধারে নয়।  

শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এসব কথা বলেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। সেটাই আমাদের লক্ষ্য।’

গণতন্ত্রকে সুরক্ষিত করতে হবে- এ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। উচ্চ আদালত যখন রায় দিয়েছিল যে, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল অবৈধ এবং ওই রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধান সংশোধন করে আমরা গণতন্ত্রকে সুরক্ষিত করেছি।

‘জনগণের ক্ষমতা যেন সুরক্ষিত থাকে সেটা আমরা সংবিধানে সংযুক্ত করে দিয়েছি। গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে,’ যোগ করেন তিনি।

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইমেজ: পিআইডি।

বিএনপির জ্বালাও পোড়াওয়ে ভীত না হয়ে সংবিধান অনুযায়ী ভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই যে, তারা এই জ্বালাও পোড়াওয়ের ভয়ে ভীত না হয়ে সময়মতো সাংবিধানিক নিয়ম মেনে নির্বাচনের শিডিউল ঘোষণা করেছেন।

‘এখন নির্বাচনটা যেন যথাসময়ে ও সুষ্ঠুভাবে হয় সেজন্য জনগণের ও দেশবাসীর সহযোগিতা আমি চাই,‘ বলেন প্রধানমন্ত্রী।  

যার যার ওপর যে দ্বায়িত্ব থাকবে সবাইকে তা সুষ্ঠুভাবে পালন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।  

তিনি বলেন, ‘দেশবাসীকে বলবো, আপনাদের ভোটের অধিকার সুরক্ষিত ও নিশ্চিত করার জন্য, আপনাদের মনমতো সরকার গঠনের জন্যই এই নির্বাচন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব- এই স্লোগান দিয়েই আপনারা ভোট দেবেন।’

আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে মন্তব্য করে দলীয় প্রধান বলেন, আওয়ামী লীগ সবসময় চেয়েছে ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে, অস্ত্র হাতে বা রাতের আঁধারে নয়।

আগুন নিয়ে খেলছে বিএনপি

জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করলেও বিএনপি নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যারা অগ্নিসন্ত্রাস করে মানুষ মারে, তারা ফিলিস্তিনের বিষয়ে কিছু বলছে না। বিএনপি আগুন নিয়ে খেলছে। বিএনপি জোটের এই খেলা মানুষ পছন্দ করছে না।

প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন জনগণের অধিকার।

বিএনপিকে মুণ্ডুহীন দল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সে দলের নেতার হুকুমে জীবন্ত মানুষকে হত্যা করা হচ্ছে। খালেদা জিয়া ও তারেক সাজাপ্রাপ্ত হওয়ায় তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। সেজন্যই বিএনপি নির্বাচনে আসতে চায় না।

যারা সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা করে তাদের মানুষ গ্রহণ করে না বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, তফসিল হয়ে গেছে। বিএনপি এতোদিন যা যা করেছে তার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসুক। নির্বাচনের দরজা সবার জন্য উন্মুক্ত।

আওয়ামী লীগের উন্নয়ন

প্রধানমন্ত্রী বলেন, ভোটার ও আমাদের যুব সমাজকে বলবো, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। ডিজিটাল বাংলাদেশ গড়ে দিয়েছি। তার সুফল সকলে পাচ্ছেন। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা।

আওয়ামী লীগ সরকারের সব পরিকল্পনা তৃনমূলকেন্দ্রীক জানিয়ে তিনি বলেন, দেশে ব্যাপকহারে বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়েছে, যাতে কর্মসংস্থান হয়।

আওয়ামী লীগ সরকারে থাকার পাশাপাশি সারাদেশে দলকেও শক্তিশালী করা হয়েছে বলে জানান শেখ হাসিনা।

তিনি বলেন, মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছি আমরা। দীর্ঘসময় ক্ষমতায় থেকে মানুষের আস্থা বিশ্বাস ধরে রাখা কঠিন।

গত প্রায় ১৫ বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশের আর্থ-সামাজিক খাতে ‘বিরাট পরিবর্তন; আনতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

আরবি 
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর