নির্বাচন বানচাল চেষ্টার পরিণতি ভালো হবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম

বিএনপি ও তাদের সমমনা জোটের পক্ষ থেকে সহিংস কর্মসূচির মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের যে ঘোষণা দেয়া হয়েছে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন বানচালের চেষ্টা যদি কেউ করে, আর অগ্নিসন্ত্রাস যদি অব্যাহত রাখে তাহলে এর পরিণতি ভালো হবে না।’

‘আর যারা এটা করবে, আমাদের দেশের মানুষই তাদের শাস্তি দিবে। আজকের দিনে আমার এটাই আহ্বান, আমাদের অনেক কষ্টে অর্জিত গণতান্ত্রিক ধারাটা যেন কেউ ব্যাহত করতে না পারে।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

কিন্তু তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে সহিংস রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি ও তাদের আন্দোলনসঙ্গীরা।

হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্যে প্রায় প্রতিদিনই যানবাহন ও অন্যান্য স্থাপনায় অগ্নিসংযোগ করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছি। আমরা চাই, জনগণের এই ভোটের অধিকার অব্যাহত থাকবে এবং ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।

‘কিন্তু জনগণের (ভোটের) অধিকার কেড়ে নেবার জন্য যারা অগ্নিসন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে, আমি সেই আহ্বান জানাই।’

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা। ইমেজ: পিআইডি।

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ করছে, তাদের প্রতিরোধ করতে হবে দেশবাসীকেই।

‘আমরা চাই, জনগণের এই ভোটের অধিকারটা অব্যাহত থাকবে এবং ভোটের মধ্য দিয়েই সরকার পরিবর্তন হবে।’

ভোটের তফসিল ঘোষণার পর যে সমস্ত দল নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ধন্যবাদ ও সাধুবাদ জানান আওয়ামী লীগ সভাপতি।

আর যারা নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে তাদের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘যাদের জনগণের ওপর আস্থা নাই, বিশ্বাস নাই বা দল হিসেবে সংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, এর আগে ২০১৩ ও ২০১৪ সালে আমরা দেখেছি, নির্বাচন ঠেকানোর নামে অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড। এটা কোন ধরনের রাজনীতি যে, এই ধ্বংসাত্মক কাজ করে জাতীয় ও ব্যক্তিগত সম্পদ নষ্ট করা।

এই ধ্বংসাত্মক কাজ করে নির্বাচন বানচাল অর্থাৎ গণতান্ত্রিক ধরাটাকে যারা ব্যাহত করতে চায় তাদেরকে প্রতিরোধের আহ্বান জানান সরকারপ্রধান। 

তিনি বলেন, ‘তাদের ব্যাপারে আমার দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, যারা এই ধরনের ধ্বংসাত্মক কাজ করছে, জাতীয় সম্পদ নষ্ট করছে, আগুন দিয়ে পোড়োচ্ছে আর সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা মারছে অথবা আগুন দিয়ে পোড়াচ্ছে- তাদেরকে প্রতিরোধ করতে হবে দেশবাসীকে।’

এদিন প্রার্থী হতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শেখ হাসিনা।  

শনিবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীর কার্যালয় থেকে শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা।

 

আরবি 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসামি হিসেবে হাসিনার দেয়া বক্তব্য বিবেচ্য...
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর