শ্যামপুরে স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ চার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১০:১৬ এএম

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, স্টিল মিলের শ্রমিক রবিউল ইসলাম (৩৬) (২৭), আমিরুল ইসলাম (৩৫), শাহ আলম (৩৫) এবং মাজহারুল ইসলাম (৩৭)।

স্টিল মিলের এক শ্রমিক মাইনুল হোসেন জানান, রাতে স্টিল মিলের ভেতরে বিস্ফোরণ হয়েছে বলে খবর পান তিনি। এ ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। পরে সেখান থেকে তাদেরকে উদ্ধার করে তিনি হাসপাতালে নিয়ে আসেন। তবে কী কারণে কারখানায় বিস্ফোরণ হয়েছে সে বিষয়ে জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, দগ্ধ চারজনকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে রবিউলের মুখ কিছুটা পুড়ে গেছে। আর আমিরুলের দুই হাতে সামান্য দগ্ধ হয়েছে। এ ছাড়া বাকি দুইজন সামান্য দগ্ধ হয়েছেন। তবে ধোঁয়ায় সবাই কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।

এআর
রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের উদ্ধার করে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
মিরপুরের ভাষানটেকের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় সবশেষ বেঁচে থাকা লিজা আক্তারেরও (১৭) মৃত্যু হয়েছে। ওই আগুনের ঘটনায় দগ্ধ কেউই এখন আর বেঁচে নেই।
রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের পাইপের লিক থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর