মালিবাগে সিলিন্ডারের পাইপ লিক, দগ্ধ চার

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:৪৮ পিএম

রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডারের পাইপের লিক থেকে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং একজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, সবুজ (২৪), মো. মারুফ (১৬) মো. জুলহাস (১৮) ও হান্নান হোসেন (২৮)। তারা সবাই ওই হোটেলের কর্মচারী।

হাসপাতালে কর্মী তৌহিদ বলেন, সন্ধ্যায় হোটেলের সামনে তারা ইফতার বিক্রি করছিলেন। এসময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে আগুন ধরে যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মালিবাগ থেকে দগ্ধ অবস্থায় চারজনে আনা হয়েছিল। এর মধ্যে সবুজ ২৭ শতাংশ, মারুফ ১৮ শতাংশ এবং জুলহাস ১৬ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। এছাড়া হান্নানের শেখ হাসিনা বার্নের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কেএসএইচ
রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের উদ্ধার করে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
মিরপুরের ভাষানটেকের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় সবশেষ বেঁচে থাকা লিজা আক্তারেরও (১৭) মৃত্যু হয়েছে। ওই আগুনের ঘটনায় দগ্ধ কেউই এখন আর বেঁচে নেই।
অনুমোদন না নিয়ে ভবনের ছাদে রেস্তোরাঁ নির্মাণ ও রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে লিকেজ পাওয়ায় ধানমন্ডির গ্রিনরোডের ল্যাবএইড হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর