৫৫ বছরের আক্ষেপ কাটিয়ে বড় আসরের ফাইনালে ইংল্যান্ড!

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৯:১৪ এএম

ইউরো ফুটবলে পরাশক্তি ইংল্যান্ড। ওদের মাঠেই সেমিফাইনালের মহারণে চোখে চোখ রেখে, দাঁতে দাঁত চেপে লড়েছে রুপকথার গল্প লিখে চলা ডেনমার্ক। নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে, শেষ পর্যন্ত তাদের হার মানতে হলো রেফারির এক বিতর্কিত সিদ্ধান্তের কাছে। ফলাফল, ২-১ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ড। আর তাতে ইংলিশদের মিটলো ৫৫ বছরের আক্ষেপ। 

ঘড়ির কাটা তখন ১০০ মিনিট পেরিয়ে গেছে, স্কোরলাইন তখনো ১-১। ডেনমার্ক ডি-বক্সের ভেতর আছড়ে পড়লেন ইংল্যান্ডের ম্যানসিটি স্ট্রাইকার রহিম স্টার্লিং। তাতেই পেনাল্টির বাঁশি বাজিয়ে দিলেন নেদারল্যান্ডসের রেফারি ড্যানি ডেসমন্ড। ভিএয়ার চেকের পরও বদলায়নি সেই সিদ্ধান্ত। তবে এটা আদৌ পেনাল্টি হয় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

image


হ্যারি কেইনের স্পট কিকটাও রুখে দিয়েছিলেন পুরো ম্যাচে দুর্ভেদ্য দেয়াল হয়ে ওঠা ডেনিশ গোলকিপার ক্যাসপার স্মাইকেল। কিন্তু ফিরতি সুযোগটা মিস করেননি কেইন। দিন শেষে রেফারির সেই পেনাল্টির বাঁশি ডেনিশ বেদনার সুর হয়ে ছড়িয়েছে ওয়েম্বলির এপার থেকে ওপারে। ওই এক বাঁশিই থামিয়ে দিয়েছে এরিকসেনের যোগানো সাহস বুকে নিয়ে রুপকথার গল্প লিখে চলা ডেনমার্ককে। 

বুধবার ম্যাচের শুরুটাও হয়েছিল মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা এরিকসেনকে স্বরণ করেই। তবে একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ডেনমার্ক। আধঘন্টা পেরোতেই অবশ্য ডি বক্সের বাইরে ফ্রি কিক পেয়ে যায় তারা। মাপা শটে গোল করে ডেডকল ভাঙেন মিকেল ড্যামসগার্ড। ফ্রি কিক থেকে এবারের ইউরোতে এটাই প্রথম গোল, এই আসরে ইংলিশদের হজম করা প্রথম গোলও এটিই। তার আগেই অবশ্য ইংল্যান্ডের গোলকিপার হিসেবে সর্বোচ্চ ৭২০ মিনিট গোল না খাওয়ার রেকর্ডটা ভেঙে ফেলেন জর্ডান পিকফোর্ড, পেছনে ফেলেছেন কিংবদন্তি গর্ডন ব্যাংঙ্কসকে। 

image


লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডেনমার্ক। কেইনের থ্রু পাস থেকে স্টার্লিংয়ের উদ্দেশে ক্রস করেছিলেন রাইট উইঙ্গার বুকায়ো সাকা। সেটি ব্লক করতে গিয়ে উল্টো জালে বল ঢুকিয়ে দেন ডেনমার্ক ক্যাপ্টেন সিমোন কেয়া। টুর্নামেন্টে এটি ১১ নাম্বার আত্মঘাতি গোল। আর এ দিয়েই সমতায় ফেরে স্বাগতিকরা। 

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, কেইনের গোলে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে ওঠে ইংলিশরা। শুধু তাই নয়, ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টের সেমিফাইনাল বাধা টপকাতে পারলো ইংল্যান্ড। যেভাবেই হোক, মিটেছে ওদের ৫৫ বছরের আক্ষেপ। রোববারের ফাইনালে ইতালির বিপক্ষে ফুটবলকে ঘরে ফিরিয়ে আনার মিশন তাই ইংলিশদের। 


একাত্তর/আরএইচ

ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর