নাশকতার উদ্দেশ্যে মজুত বিস্ফোরকসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম

চাঁপাইনবাবগঞ্জে তিন কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। র‍্যাবের দাবি নাশকতার উদ্দেশ্য নিয়ে এসব বিস্ফোরক মজুদ করছিল ওই তরুণ।

রোববার ভোররাত দুইটার দিকে জেলার সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে বিস্ফোরকগুলো জব্দ ও ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। এসময় দুই কেজি কয়লাও সেখানে পাওয়া যায়।

গ্রেপ্তারকৃত তরুণ মো. ইসমাইল (২৫) ওই এলাকার বাগবাড়ীটোলা মহল্লার মফিজুল ইসলামের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সদর উপজেলার মহা-রাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলের বাড়ির খাটের নিচ থেকে একটি বাজারের ব্যাগে বিস্ফোরক ও কয়লাসহ ইসমাইলকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির জন্যই ওই বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ করে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

 

একাত্তর/জো
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর