ফকিরহাটে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:২১ পিএম

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে তাকে উপজেলার কাটাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে ফকিরহাট মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করেছে র‍্যাব । 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. আল-আমিন (৩৪) খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের মুজিবুর রহমানের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি আল-আমিনকে গ্রেপ্তার করে এবং এসময় তার কাছে থাকা ওই গাঁজা জব্দ করে। 

এ ব্যাপারে শনিবার সকালে র‌্যাব-৬’র ওয়ারেন্ট অফিসার মো. আল-এমরান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, আসামিকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

একাত্তর/জো
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর