ভোটের আমেজ বিনোদন জগতেও

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনীতি অঙ্গনের উৎসবের আমেজ লেগেছে বিনোদন জগতেও। রাজনীতিকদের পাশাপাশি শোবিজ জগতের তারকারাও কিনেছেন আওয়ামী লীগের মনোনয়ন ফরম।

তবে, শেষ পর্যন্ত এদের মধ্যে কারা দলীয় মনোনয়ন পাবেন তা জানতে অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত। ওইদিন নৌকার প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ক’দিনে সাংবাদিকদের উপস্থিতিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র কিনেছেন আসাদুজ্জামান নূর, অভিনেত্রী মাহিয়া মাহি, অভিনেতা মাসুম পারভেজ রুবেল, সিদ্দিকুর রহমান, শিমলা, অভিনেত্রী শমী কায়সার, অভিনেতা ড্যানি সিডাক, সংগীতশিল্পী মমতাজ, অভিনেত্রী তারানা হালিমসহ আরও অনেকে।

অভিনেতা আসাদুজ্জামান নূর এবং সংগীত শিল্পী মমতাজ বর্তমানে সংসদ সদস্য। তারানা হালিম দুই দফায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই অভিনেত্রী।

বেশ কয়েকজন তারকা শিল্পী এখন রাজনীতির মাঠে সক্রিয়। গেলো কয়েক বছরে সেই তালিকাটা আরও দীর্ঘ হয়েছে।

এদের মাঝে প্রায় এক ডজন তারকা এবার মনোনয়ন প্রত্যাশী। ফেনী-৩ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী ও শমী কায়সার।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

মাহি গণমাধ্যমকে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। একই সঙ্গে আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য কিছু করতে চাই। তাই নির্বাচন করতে চাইছি।

চিত্রনায়ক রুবেল বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন। তিনি বলেন তার শেকড়ই আওয়ামী লীগের।

তিনি বলেন, আমরা পারিবারিকভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে অন্য কোনো দল বা আদর্শের কথা কখনো মাথায় আসে না। আর আমার জন্ম বরিশালের বাবুগঞ্জে। তাই বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছি।

চিত্রনায়ক ফেরদৌসকে সবসময় বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যায়। তবে এবার তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

এদিকে, মনোনয়ন ফরম সংগ্রহ না করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে মাঠে সক্রিয় থাকবেন চিত্রনায়ক রিয়াজ, অরুণা বিশ্বাস, তারিন জাহানসহ এক ঝাঁক তারকা।

কেএসএইচ
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে রূপালী পর্দায় ঝড় তোলার পর টলিউডের সুপারস্টার দেবের হাত ধরে রীতিমতো উড়ছেন আবেদনময়ী অভিনেত্রী ইধিকা পাল!
সঙ্গীত জগতের কিংবদন্তি তারকা ও নিজের ধর্মমাতা ডলি পার্টনের সাথে শেষ কথোপকথনের করুণ স্মৃতি শেয়ার করে কান্নায় ভেঙে পড়লেন পপ তারকা মাইলি সাইরাস। ক্যান্সার যুদ্ধের পর গত আগস্টে ৮০ বছর বয়সে পাড়ি জমান...
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর