রাজধানীর ডেমরায় বাস ও লেগুনার সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় শামসুন নেহারের (৫২)। সকাল সাড়ে ১০টার দিকে বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে তিনজনের মৃত্যু খবর নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- আসিফ হোসেন (৩৫), ওম্মে হাবিবা (১১) ও আবুল হোসেন (৩৫)।
শামসুন নেহারের ছেলে জহিরুল ইসলাম জানান, তারা মা তার বোনের বাসা থেকে বেড়িয়ে ফিরছিলেন। এসময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। তিনি লেগুনার যাত্রী ছিলেন।
নিহত শামসুন দুই ছেলে দুই মেয়ের জননী। তার স্বামীর নাম মৃত আবু বক্কর সিদ্দিক। তিনি নারায়ণগঞ্জের কুতুবপুর হারিজ উদ্দিনের মেয়ে।
ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার জানান, দুর্ঘটনার ঘটনায় মাঈনউদ্দিন ও শামিম নামের দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডেমরায় বাসের সাথে লেগুনার সংঘর্ষে তিনজন নিহত