‘ঝুঁকিপূর্ণ’ ঢাকার বাতাস, তালিকায় শীর্ষে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৫২ এএম

বিশ্বে দূষিত শহরের তালিকায় সম্প্রতি প্রায় প্রতিদিনই শীর্ষ তিনের মধ্যে থাকছে ঢাকার নাম। আজও বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান ঢাকার।

শুক্রবার সকাল ৮টা ৩৭ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩০২ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়।

এ ছাড়া স্কোর ২৮৫ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২৪৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তানের করাচি।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করে আসছেন বিশেষজ্ঞরা। ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার বায়ু দূষণ ধারাবাহিকভাবেই উদ্বেগজনক। বায়ুদূষণের অনেক উৎসের মধ্যে ইদানিং নির্মাণযজ্ঞও উঠে এসেছে। ভবন বা অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি ও বেসরকারি সব উন্নয়নকাজ উন্মুক্তভাবেই করা হচ্ছে।

এআর
গত দুই মাসে একদিনও নির্মল বাতাস ছিলো না রাজধানী ঢাকায়। আর গত ৯ বছরে মাত্র ৫০ দিন বিশুদ্ধ বাতাস মিলেছে নগরবাসীর জীবনে। সময়ের সাথে পাল্লা দিয়ে বায়ু দূষণ বেড়েই চলেছে। পরোক্ষভাবে বায়ু দূষণ নীরব ঘাতক...
ঢাকার বাতাসে যেনো বিষ ভেসে বেড়াচ্ছে! শুষ্ক এই মৌসুমে অতীতের সব রেকর্ড ভেঙেছে বায়ু দূষণ। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ থাকছে ঢাকা।
সাধারণভাবে মনে করা হয়, যানবাহন চলাচল বেশি থাকলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। কিন্তু আজ (শুক্রবার) ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে উঠে...
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৮৭ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর