দুই মাসে একদিনও নির্মল বাতাস ছিলো না রাজধানীতে

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৫:২৮ পিএম

গত দুই মাসে একদিনও নির্মল বাতাস ছিলো না রাজধানী ঢাকায়। আর গত ৯ বছরে মাত্র ৫০ দিন বিশুদ্ধ বাতাস মিলেছে নগরবাসীর জীবনে। সময়ের সাথে পাল্লা দিয়ে বায়ু দূষণ বেড়েই চলেছে। পরোক্ষভাবে বায়ু দূষণ নীরব ঘাতক হিসেবে ক্যান্সার, কিডনি রোগসহ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তুলছে।

বিশেষজ্ঞরা বলছেন, দূষণরোধ করতে না পারলে বায়ু দূষণে মানুষের মৃত্যু বাড়বে। ঘরে বাইরে বায়ু দূষণ এখন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিনই অস্বাস্থ্যকর বায়ুর শীর্ষ তালিকায় থাকছে রাজধানী।

পাঁচ থেকে ছয়টি উৎস বায়ু দূষণের প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গাড়ির কালো ধোয়া, রাস্তার ধুলা, উন্মুক্ত স্থানে নির্মাণ সামগ্রী রাখা, অপরিকল্পিত উন্নয়ন, লাকড়ির চুলা থেকে নির্গত ধোয়া, আর দীর্ঘ যানজটে গাড়ি থেকে অতিরিক্ত নির্গত ধোয়া বাতাসকে সবচেয়ে বেশি দূষণ করছে। নগরবাসী বলছে, ধুলার কারণে রাস্তায় চলাচলই কঠিন হয়ে পড়ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ডিন আবদুস সালাম জানান, দূষিত বাতাসে মিলছে সালফার, ক্যাডমিয়াম, নিকেল, আর্সেনিক, ম্যাংগানিজ, কপারসহ ক্যান্সার সৃষ্টি করে এমন ক্ষতিকর উপাদান। বাতাসে এসব ধাতব উপস্থিতি এখন দ্বিগুণের বেশি। সূক্ষ্ম, ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে রক্তে মিশে যাচ্ছে। যা ক্যান্সার, কিডনির মত জটিল রোগের সৃষ্টি করছে। এমনকি মায়ের গর্ভে থাকা বাচ্চারও ক্ষতি করছে।

বায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, এতো যখন সংকট তখন শুধু পানি ছিটিয়ে দূষণ রোধ করার কাজ সারছে সিটি কর্পোরেশন।

বিশেষজ্ঞরা বলছেন, গত ৯ বছরে মাত্র ৫০ দিন নির্মল বাতাস মিলেছে। বাকি সময় অস্বাস্থ্যকর আর দুর্যোগ পূর্ণ বায়ু সেবন করতে হয়েছে রাজধানীসহ দেশের মানুষকে। বায়ুর মান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। এমনকি প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত সক্ষমতাও নেই। তাই দিন যত যাচ্ছে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে জানান বিশেষজ্ঞরা।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে বায়ু দূষণের কারণে দেশে বছরে লাখেরও বেশি মানুষ মৃত্যু হয়। বায়ু দূষণ রোধকরা গেলে এই মৃত্যুহারও কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর