এক দশকে রাজধানীতে সর্বোচ্চ বায়ুদূষণ, মাস্ক পরার পরামর্শ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩২ পিএম

ঢাকার বাতাসে যেনো বিষ ভেসে বেড়াচ্ছে! শুষ্ক এই মৌসুমে অতীতের সব রেকর্ড ভেঙেছে বায়ু দূষণ। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ থাকছে ঢাকা।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত উন্নয়নযজ্ঞ, ফিটনেসবিহীন যানবাহন, ইট ভাটার ধোঁয়া, বর্জ্য পোড়ানোর কারণে চরম রূপ নিয়েছে দূষণ।

পর্যবেক্ষণ বলছে, গেলো এক দশকের মধ্যে ঢাকার বায়ুদূষণ এখন সর্বোচ্চ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ একেবারেই অপ্রতুল।

বায়ু দূষণের মান ৩০০ পার হলেই তাকে ‘দুর্যোগপূর্ণ’ বলা হয়। অর্থাৎ যেসব স্থানে বায়ুর মান এমন থাকে সেখানকার দূষণ পরিস্থিতি ভয়াবহ।


সেই সূচক ধরেই এবার আসা যাক রাজধানী ঢাকা প্রসঙ্গে। গেলো কয়েকদিন ধরেই ঢাকার বায়ুর মান ৫০০ ছাড়িয়ে যাচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের এই সূচকে প্রায়দিনই দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে রাজধানী ঢাকা।

ঢাকার বায়ুদূষণ নিয়ে দীর্ঘসময় ধরে কাজ করছে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়নকেন্দ্র (ক্যাপস)। সংস্থাটির পর্যবেক্ষণ বলছে, ঢাকা শহরে বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে যার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় ৬৭ গুণ বেশি!

ক্যাপসের পরিচালক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলছেন, শুষ্ক এই মৌসুমে প্রচুর উন্নয়ন কাজ হয়। কিন্তু, আইনের তোয়াক্কা না করে যত্রতত্র নির্মাণ সামগ্রী খোলা ফেলে রাখা হয়। বাড়ে দূষণ। শীতে ইট ভাটায় ইট পোড়ানোর ধুম লাগে। যা ভয়াবহভাবে বায়ুর মান নষ্ট করে। আরো আছে মেয়াদোত্তীর্ণ গাড়ির কালো ধোঁয়া।

নগরবিদ স্থপতি ইকবাল হাবিব প্রশ্ন রাখেন, বায়ুদূষণের কারণ-উৎস সবই জানা। তবুও কেনো দূষণ ঠেকানো যাচ্ছে না?

তিনি বলেন, আইনের কঠোর প্রয়োগ ও শাস্তির বিধানই পরিস্থিতি বদলাতে পারে। তবে, সেই জায়গাতে যথেষ্ট ঘাটতি রয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণের মূল দায়িত্ব সরকার, তার বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের। প্রয়োজন ব্যক্তি পর্যায়ে সচেতনতারও। এদিকে বাতাস দূষিত হওয়ায় ঢাকা মাস্ক পড়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

একাত্তর/আরএ
গত দুই মাসে একদিনও নির্মল বাতাস ছিলো না রাজধানী ঢাকায়। আর গত ৯ বছরে মাত্র ৫০ দিন বিশুদ্ধ বাতাস মিলেছে নগরবাসীর জীবনে। সময়ের সাথে পাল্লা দিয়ে বায়ু দূষণ বেড়েই চলেছে। পরোক্ষভাবে বায়ু দূষণ নীরব ঘাতক...
সাধারণভাবে মনে করা হয়, যানবাহন চলাচল বেশি থাকলে বায়ু দূষণের মাত্রা বেড়ে যায়। কিন্তু আজ (শুক্রবার) ছুটির দিনে সরকারি সব প্রতিষ্ঠান, স্কুল-কলেজ বন্ধ থাকা সত্ত্বেও বায়ুদূষণের তালিকায় প্রথম স্থানে উঠে...
বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ১৮৭ স্কোর নিয়ে ১ নম্বরে অবস্থান করছে ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের...
ব্ল্যাক কার্বন, সিসা, ক্রোমিয়ামসহ নানা ধরনের ধাতবের উপস্থিতি মিলেছে রাজধানীর বাতাসে। আছে আর্সেনিকও। এসব ধাতবের উপস্থিতি কারণে কিডনি নষ্ট হতে পারে, হতে পারে ক্যান্সারও বলছেন বিশেষজ্ঞরা। বন, পরিবেশ ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর